করোনায় প্রাণ হারালেন অভিনেতা স্বপন সিদ্দিকী
বিনোদন

করোনায় স্বপন সিদ্দিকীর জীবনাবসান

বিনোদন ডেস্ক:

প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এবার প্রাণ হারালেন নাট্য নির্মাতা ও অভিনেতা স্বপন সিদ্দিকী। করোনায় আক্রান্ত হয়ে প্রথমবারের মতো মৃত্যু হলো দেশের কোনো অভিনেতার।

শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা ৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

এ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক উপস্থাপক আনজাম মাসুদ।

তিনি জানান, কয়েকদিন আগে স্বপন ভাইয়ের করোনা শনাক্ত হয়। বাসাতেই হোম আইসোলেশনে ছিলেন তিনি। আজ বেশি অসুস্থবোধ করলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মারা যান তিনি।

স্বপন সিদ্দিকী নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয় করতেন। তিনি টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী সদস্য। এছাড়া স্বধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।

উল্লেখ্য, স্বপন সিদ্দিকীর গ্রামের বাড়ি নোয়াখালীর মাইজদি।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

সকল অপতৎপরতা দমনে কঠোর বার্তা মুন্সীগঞ্জের নবাগত এসপির

মুন্সীগঞ্জে মাদক, চাঁদাবাজি, ছিনতাই ও কিশোর গ্যাংয়...

হাসিবের ওপর হামলা, ছাত্রলীগের হাবিবসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বেড়াতে এসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক...

তারেক রহমানের বাসার কাছে হাসিনার নামে স্লোগান, ৩ মাতাল আটক

রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায়...

অজিত দোভালের বিরুদ্ধে মার্কিন আদালতের সমন

মার্কিন আদালতের একটি দেওয়ানি সমনকে কেন্দ্র করে ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যকার...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা