বিনোদন

প্রকাশ হলো নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্স

সান নিউজ ডেস্ক: বাংলায় আনুষ্ঠানিকভাবে প্রকাশ হয়ে গেল নতুন ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের। নিজেদের ট্যাগলাইন 'নো চিন্তা জাস্ট প্লে'র কথা মাথায় রেখেই বাংলা এবং হিন্দীতে নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসছে ডিজিপ্লেক্স।

একইসঙ্গে অসংখ্য ওয়েব সিরিজ মুক্তি পেতে চলেছে, আসছে অভিষেক রায় পরিচালিত চক্র, রিজ পরিচালিত 'ক্রাইম সিন্স', অর্নিবান চক্রবর্তী পরিচালিত 'পেঁচা', আসছে প্রতীক সরকার পরিচালিত 'সাইন অফ ফাইভ', আসছে দিব্যেন্দু রায়চৌধুরী পরিচালিত 'ভগবান দাস' এবং 'ডার্ক শেডস্ অফ কালিয়াচক', আসছে অনামিক সাহা পরিচালিত 'দারোগার দপ্তর' এবং সপ্তর্ষী পরিচালিত 'কী' সহ আরও নতুন অনেক ওয়েব সিরিজ। এছাড়াও থাকছে শর্ট ফিল্ম, সিনেমা, গান এবং অডিও স্টোরি।

তাদের এই ওটিটি লঞ্চ অনুষ্ঠানে ওয়েব সিরিজের কলাকুশলীদের পাশাপাশি উপস্থিত ছিলেন টালিগঞ্জের নামি-দামি তারকারা। একদিকে যেমন অতিথী হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববরেণ্য জাদুকর পি সি সরকার এবং তার পরিবারের সদস্যরা (জয়শ্রী সরকার ও অভিনেত্রী মৌবনি সরকার), অন্যদিকে তেমনই উপস্থিত ছিলেন অভিনেতা ঈশান মজুমদার, অংশু বাচ, রেমো, পার্থসারথি, গোপাল তালুকদার, ঋদ্ধিশ, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার স্যান্ডি সাহা।

নতুন এই ওটিটি প্লাটফর্ম ডিজিপ্লেক্সের কর্ণধার দিব্যেন্দু রায়চৌধুরী আশাবাদী এই উদ্যোগটি নিয়ে। তিনি জানিয়েছেন এই নতুন ওটিটি প্লাটফর্ম বাংলা ওয়েব দুনিয়ায় নতুন কন্টেন্টের জোয়ার নিয়ে আসতে চলেছে, সে বিষয়ে আলাদা করে বলার অপেক্ষা রাখেনা। ডিজিপ্লেক্স বাঙালির আবেগ, অনুপ্রেরণা, বাঙালিকে নতুন ভাবে বাংলা ওয়েব কন্টেন্টের প্রতি আগ্রহী করে তুলতে চেয়েছে। ডিজিপ্লেক্সে মানুষ বিভিন্ন জনর এর ইন্টারেস্টিং সব ওয়েব কন্টেন্ট পেতে চলেছেন।

অন্যান্য ওটিটি প্লাটফর্ম গুলির থেকে আমাদের প্লাটফর্মটি একটু আলাদা, যাতে করে মানুষ তার পছন্দসই কন্টেন্ট দেখতে স্বচ্ছন্দবোধ করেন এটাই আমাদের প্রধান লক্ষ্য। পরবর্তী সময়ে ডিজিপ্লেক্স নিয়ে আরও অনেক পরিকল্পনা আমাদের রয়েছে। ওয়েব সিরিজের পাশাপাশি একাধিক ডিজিপ্লেক্স অরিজিলান ফিল্ম নির্মাণের পরিকল্পনা আমাদের রয়েছে। আমদের কন্টেন্ট নিয়ে আমরা ভীষণ আশাবাদী। আশা করি আমাদের এই প্রচেষ্টা মানুষের ভালো লাগবে এবং আমার মানুষকে তার পছন্দসই কন্টেন্টের মধ্যে দিয়ে আরও বেশি বিনোদনের যোগান দিতে পারবো।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা