অবশেষে বিয়ে করলেন নয়নতারা
বিনোদন

অবশেষে বিয়ে করলেন নয়নতারা

বিনোদন ডেস্ক : দক্ষিণী চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী, সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত ‘লেডি সুপারস্টার’ খ্যাত নায়িকা নয়নতারা সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে পরিচালক বিগনেশ শিবানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন।

আরও পড়ুন : সংসদে লাল ব্রিফকেস হাতে অর্থমন্ত্রী

বৃহস্পতিবার (৯ জুন) সকালে তামিল নাড়ুর মহবালিপুরামের প্লাশ হোটেলে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে পিংকভিলা জানিয়েছে, বৃহস্পতিবার সকাল ৮টা ১০ মিনিটে শুরু হয় নয়নতারা-বিগনেশের বিয়ের আনুষ্ঠানিকতা। মনিকার ডিজাইন করা পোশাকে বর-কনে সাজেন তারা।

ইন্ডিয়া টুডেকে এর আগে বিগনেশ শিবন জানিয়েছেন, ‘আমরা একটি মন্দিরে বিয়ে করতে চেয়েছিলাম। বেশ কিছু সমস্যা ছিল পরিবারকে তিরুপতিতে নিয়ে আসা কঠিন ছিল। তাই, আমরা বিয়ের স্থান পরিবর্তন করে মহাবালিপুরম করার সিদ্ধান্ত নিয়েছি।’

আরও পড়ুন : মার্কিন সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪

শোবিজ অঙ্গনের অনেক তারকাই বিয়েতে যোগ দিয়েছেন। আমন্ত্রিত অতিথি ছাড়া অন্য কারো প্রবেশ সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।

এদিকে জানা যায়, সম্পূর্ণ বিয়ের অনুষ্ঠানের শুটিং হবে এবং যা সম্প্রচার হবে নেটফ্লিক্সে। পরিচালক গৌতম বাসুদেব মেনন বিবাহের দিকনির্দেশনা এবং নকশা দেখবেন, এটিই তথ্যচিত্রে প্রকাশ হবে।

আরও পড়ুন : শীর্ষ ঋণখেলাপী মাকসুদ গ্রেফতার

যদিও বিষয়টি এখনো গুঞ্জন সীমাবদ্ধ, আর এমনটা হলে দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে এটাই হতে যাচ্ছে প্রথম ঘটনা।

২০১৫ সালে ‘নানুম রাউডি ধান’ সিনেমার শুটিং সেটে নয়নতারা ও বিগনেশ শিবান প্রেমের সম্পর্কে জড়ান। এরপর থেকে চুটিয়ে প্রেম করছিলেন এই যুগল। অবশেষে দীর্ঘ ৭ বছরের প্রেম বিয়েতে রূপ পেলো।

বর্তমানে নয়নতারা ও বিগনেশ শিবান দু’জনের হাতেই সিনেমার কাজ রয়েছে। নয়নতারার পরবর্তী সিনেমা ‘আনাত্তে’।

আরও পড়ুন : দেশের বাজেট পেশকারী অর্থমন্ত্রীরা

এছাড়া মালায়ালাম ভাষার ‘লুসিফার’ সিনেমার রিমেকে দেখা যাবে তাকে। অন্যদিকে, ‘কাতুবাকুলা রেন্ডু কাদাল’ সিনেমার পরিচালনা করছেন বিগনেশ শিবান।

নায়ানতারা ১৯৮৪ সালের ১৮ নভেম্বর ভারতের কর্ণাটক রাজ্যের বেঙ্গালুরুতে এক খ্রিস্টান পরিবারে জন্মগ্রহণ করেন। তার নাম ডায়না মারিয়াম কুরিয়ান।

তিনি একজন ভারতীয় অভিনেত্রী যিনি মূলত কাজ করেন তামিল, তেলেগু, এবং মালায়ালাম সিনেমা। নয়নতারা ৭৫৫ টির অধিক ছবিতে অভিনয় করেছেন।

আরও পড়ুন : পিছু হটেছে ইউক্রেন সেনারা

তিনি একমাত্র দক্ষিণ ভারতীয় মহিলা অভিনেত্রী যিনি ফোর্বস ইন্ডিয়া সেলিব্রিটি ২০১৮ সালের ১০০ জনের তালিকায় । তার মোট উপার্জন জমা হয় ₹ ১৫.১৭ কোটি টাকা।

২০০৩ সালে মালায়ালাম ফিল্ম মানসিনাক্করে জয়রামের সাথে অভিনয়ে আত্মপ্রকাশ করেছিলেন নয়নতারা।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা