বিনোদন

গাঁজা সেবনের কথা স্বীকার করলেন আরিয়ান!

বিনোদন ডেস্ক: সম্প্রতি ভারতীয় কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থা এনসিবি জানায়, নাম জড়ালেও মাদক পাচারকাণ্ডে হাত ছিল না বলিউড বাদশা শাহরুখপুত্র আরিয়ান খান। তবে রাতে ঘুম আসত না তার। তাই গাঁজা সেবন করতেন আরিয়ান।

আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, গত শুক্রবার এনসিবির পেশ করা চার্জশিটে তাকে বেকসুর খালাস ঘোষণা করার পরই নতুন করে শোরগোল পড়ে। আর তাতেই বেরিয়ে এসেছে আরিয়ানের এই অতীত-অভ্যাসের কথা। অনুরাগীদের প্রশ্ন— শাহরুখপুত্র নির্দোষ জেনেই কি নতুন করে জলঘোলা শুরু হলো?

প্রতিবেদনে আরও বলা হয়, ২০১৮ সালে আমেরিকায় পড়তে গিয়েছিলেন বলিউড তারকা শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। সেখানে ছিল নতুন পরিবেশ। পরিবার, বন্ধুবান্ধব ছেড়ে রাতে ঘুম আসত না তার। তাই গাঁজা সেবন করতেন আরিয়ান।

জানা গেছে, আমেরিকায় স্থানীয় এক সরবরাহকারীর থেকে গাঁজা আনিয়ে দিতেন আরিয়ানের বন্ধু আচিত। তবে সরবরাহকারীকে নাকি চোখেই দেখেননি কোনো দিন তিনি। কেন্দ্রীয় মাদক নিয়ন্ত্রক সংস্থার (এনসিবি) চার্জশিটে এমনই বয়ান ছিল শাহরুখপুত্রের।

আরও পড়ুন: সহযোগিতা করতে প্রস্তুত রাশিয়া

আরিয়ানের দাবি, ইন্টারনেট ঘেঁটে জেনেছিলেন ঘুম না এলে এই পন্থা নেওয়া যেতে পারে। তা নিয়ে অভিনেত্রী অনন্যা পাণ্ডের সঙ্গে আরিয়ানের হোয়াটসঅ্যাপ কথোপকথনও প্রকাশ্যে এসেছিল। শাহরুখপুত্র নিজেও জেরার মুখে স্বীকার করেন— ঘুম আনার জন্য গাঁজা সেবনের বিষয়টি তিনি অনন্যাকে বলেছিলেন।

এদিকে, এনসিবি-তদন্তের সময় অনন্যাকে জিজ্ঞাসাবাদ করলে তিনি স্পষ্টই তা এড়িয়ে যান। বলেন, ওটা তো মজা করছিলাম আমরা। আরিয়ান যদি বলে থাকে, মিথ্যা বলেছে। এ রকম কিছু ও আমায় বলেনি।

আরও পড়ুন: বালু তুলতে পারবেন না সেলিম খান

হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০২১ সালের অক্টোবরে যে দিন মুম্বাইয়ের প্রমোদতরী থেকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আরিয়ান ও তার সঙ্গীদের, গোটা ভারতে সমালোচনার ঝড় বইছিল কিং খান ও তার ছেলেকে নিয়ে। প্রায় এক মাস জেলে কাটিয়ে জামিনে ছাড়া পান আরিয়ান। তার সঙ্গী, বন্ধু আরবাজ মার্চেন্টের সরঞ্জাম তল্লাশি করে সামান্য গাঁজা পাওয়া যেতেই দুয়ে দুয়ে চার করা হয়েছিল।

যদিও পরে জানা গেছে, সেই গাঁজা পাচারের উদ্দেশ্যে তারা সঙ্গে নেননি। এমনকি আরিয়ান সেবন করবেন বলেই যে গাঁজা সঙ্গে রেখেছিলেন আরবাজ, এমনটিও প্রমাণিত হয়নি। এও জানা গেছে, দেশি বা বিদেশি কোনো পাচারচক্রের সঙ্গেই শাহরুখপুত্রের সংযোগ নেই। তবু দীর্ঘদিন ধরে টানাপড়েন চলতেই থাকে। শেষমেশ বছর ঘুরতেই এনসিবি জানায়, নাম জড়ালেও মাদক পাচারকাণ্ডে হাত ছিল না শাহরুখপুত্রের।

ওডি/কেএমএল

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা