নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী
বিনোদন

ঈদে নতুন গান নিয়ে ফাহমিদা নবী

সান নিউজ ডেস্ক : ভক্তদের জন্য ঈদ উপহার একসঙ্গে দুটি গান নিয়ে আসছেন নন্দিত সংগীতশিল্পী ফাহমিদা নবী। শিরোনাম- সমাধি ও এমন কেন হয়।

আরও পড়ুন: রোমাঞ্চকর ম্যাচে রিয়ালকে হারাল সিটি

বুধবার (২৭ এপ্রিল) দুটি গানই ইউটিউবে গায়িকার নিজের চ্যানেলে উন্মুক্ত করা হবে। প্রথমটি আসবে সন্ধ্যা ৭টায় আর দ্বিতীয়টি রাত ১০টায়।

ফাহমিদা নবী নিজে দুটি গানেরই সুর করেছেন। প্রথমটির কথা লিখেছেন মঞ্জুর এ চৌধুরী। দ্বিতীয়টির কথা আতিয়ুর রহমানের। সংগীতায়োজনে তানভীর দাউদ রনি। তাকে সহযোগিতা করেছেন শুভেন্দু দাস শুভ। চিত্রায়ন করেছেন তাহমিনা মুক্তা।

গান দুটি নিয়ে ফাহমিদা নবী বলেন, ঈদে উপহার হিসেবে একজন শিল্পী গানই উপহার দিতে ভালোবাসে। আমিও তার ব্যতিক্রম নই। গান দুটোই জীবনের সাথে সম্পৃক্ত প্রেমের গান।

তিনি আরও বলেন, প্রেম আর বেদনা, চাওয়া আর পাওয়া দুটোই মরীচিকার মতন। পেছন ছাড়ে না ভালোবাসার টান। সেই টানকে নিয়ে দুটো গান। প্রিয় শ্রোতাদের জন্য সুর করেছি আমি নিজেই।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা