কারিনা কাপুর খান
বিনোদন

নায়িকাদের অভিনয়ের বিকল্প পেশার পরামর্শ

সান নিউজ ডেস্ক: বলিউডের সেক্সি মাম্মা খ্যাত জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খান। অন্যতম সফল অভিনেত্রীদের একজন। এছাড়াও তিনি তার দৃঢ় এবং স্পষ্টভাষী ব্যক্তিত্বের জন্যও পরিচিত।

আরও পড়ুন: গরিব বলে বিচার হবে না?

সম্প্রতি বলিউডের ছোট পর্দার জনপ্রিয় শো ‘কফি উইথ করণ’। সেখানে বলিউডের বিভিন্ন তারকারা অতিথি হয়ে আসেন। অনেকে খোলামেলা কথা বলে অনেক বিতর্কের জন্ম দিয়েছেন এই সেটে।

তেমনি একটা পর্বে কারিনাও হাজির হন। তিনি তার চাচাতো ভাই রণবীর কাপুরের সঙ্গে শোতে উপস্থিত হয়েছিলেন।

শোয়ের কয়েকটি সেগমেন্টের মধ্যে ‘র্যাপিড ফায়ার সেগমেন্ট’ একটি। যেখানে তারকাদের কয়েকটি প্রশ্ন জিজ্ঞেস করা হয় এবং তারা সেগুলোর উত্তর দেন দ্রুত। ওই সেগমেন্টে করণ জোহর কয়েকজন অভিনেত্রীর নাম বলে কারিনার কাছে জানতে চান, অভিনয় ছাড়া বিকল্প কোন ক্যারিয়াকে এই অভিনেত্রীদের মানাবে।

সেসব অভিনেত্রীরা হলেন ক্যাটরিনা কাইফ, দীপিকা পাড়ুকোন, সোনাম কাপুর এবং সোনাক্ষী সিনহা।

আরও পড়ুন: আবারও দেব-মিমি জুটি !

করণের প্রশ্নের উত্তরে কারিনা বলেন, ‘সোনাক্ষী সিনহা একজন ভাল গৃহিণী হতে পারেন। ক্যাটরিনা কাইফ একজন সুন্দর এয়ার হোস্টেজ হতে পারে। সোনম কাপুর ফ্যাশন ডিজাইনার হলে ভালো করবে। দীপিকা পাড়ুকোন একজন পাইলট হিসাবে ভালো করবে।’

কারিনার উত্তরে রসিকতা করে রণবীর বলেন, ‘ভালোই হবে, পাইলট দীপিকার সঙ্গে এয়ার হোস্টেজ হিসেবে বিমানে উঠবেন ক্যাটরিনা।’

প্রসঙ্গত, কারিনা কাপুর খান হলেন একজন ভারতীয় বলিউড অভিনেত্রী। তিনি অভিনেতা রণধীর কাপুর ও ববিতা শিবদাসানির কন্যা এবং অভিনেত্রী কারিশমা কাপুরের ছোট বোন। প্রায়ই তাকে ঘরোয়াভাবে বেবো বলা হয়। অভিনয় জীবনে তিনি ছয়টি ফিল্মফেয়ার পুরস্কারসহ অসংখ্য পুরস্কার অর্জন করেছেন।

২০০০ সালে রিফিউজি চলচ্চিত্র দিয়ে তার বড় পর্দায় অভিষেক হয়। ঐতিহাসিক নাট্যধর্মী অশোক এবং মেলোড্রামাধর্মী ব্লকব্লাস্টার কভি খুশি কভি গম... চলচ্চিত্র দিয়ে তিনি হিন্দি চলচ্চিত্রে শক্ত অবস্থান তৈরি করেন। শুরুর সাফল্যের পর তার কয়েকটি বাণিজ্যিকভাবে ব্যর্থ হয় এবং নেতিবাচক সমালোচনা অর্জন করে। ২০০৪ সাল ছিল তার ঘুরে দাঁড়ানোর সময়। এই বছর তিনি নাট্যধর্মী চামেলি চলচ্চিত্রে একজন যৌনকর্মীর ভূমিকায় এবং দেব চলচ্চিত্রে দাঙ্গা কবলিত এক নারী আলিয়া ভূমিকায় অভিনয় করেন।

আরও পড়ুন: আবারও দেব-মিমি জুটি !

২০০৬ সালে তিনি উইলিয়াম শেকসপিয়র রচিত ওথেলো নাটকের ছায়া অবলম্বনে নির্মিত ওমরকার চলচ্চিত্রে মূল নাটকের ডেসডিমোনা চরিত্রের সংকলিত ডলি মিশ্রা ভূমিকায় অভিনয় করেন। তার এই ভূমিকায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার সমালোচক পুরস্কার লাভ করেন। তিনি ২০০৭ সালের জব উই মেট চলচ্চিত্রে গীত চরিত্রে অভিনয়ের জন্য জন্য ফিল্মফেয়ার শ্রেষ্ঠ অভিনেত্রী পুরস্কার এবং ২০১০ সালের উই আর ফ্যামিলি চলচ্চিত্রে তার ভূমিকার জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। কাপুর বলিউডের সর্বাধিক ব্যবসা সফল চলচ্চিত্র হাস্যরসাত্মক নাট্যধর্মী থ্রি ইডিয়টস (২০০৯) এবং সামাজিক নাট্যধর্মী বজরঙ্গী ভাইজান (২০১৫) চলচ্চিত্রে প্রধান নারী ভূমিকায় করে সাফল্য লাভ করেন। এছাড়া তার অভিনীত ২০০৯ সালে থ্রিলারধর্মী কুরবান এবং ২০১২ সালে হিরোইন চলচ্চিত্র দুটি সমালোচকদের প্রশংসা অর্জন করে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা