ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন
বিনোদন

ঈশ্বরগঞ্জে বর্ণাঢ্য আয়োজনে নববর্ষ উদযাপন

এহসানুল হক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা ও নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে জাঁকজমকপূর্ণভাবে পালিত হয়েছে বাংলা নববর্ষ-১৪২৯। পহেলা বৈশাখে ঈশ্বরগঞ্জ উপজেলা প্রাঙ্গণ থেকে সকাল ১০ টায় মঙ্গল শোভাযাত্রা বের হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. হাফিজা জেসমিন নেতৃত্বে।

আরও পড়ুন : দেশ বিশ্বের বুকে মাথা উঁচু করে চলুক

শোভাযাত্রাটি উপজেলা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা মোড় হয়ে পুনরায় উপজেলা প্রাঙ্গণে ফিরে আসে।পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়।

পুরস্কার বিতরণ ও মঙ্গল শোভাযাত্রায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন, ঈশ্বরগঞ্জ পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার কমান্ডার, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, উপজেলা কৃষি কর্মকর্তা সাধন কুমার গুহ মজুমদার, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল হাদি সহ বিভিন্ন স্কুল, কলেজ ও সাংস্কৃতিক সংগঠনসমূহ স্ব-স্ব ব্যানার নিয়ে অংশগ্রহণ করেন।

আরও পড়ুন : রুশ হামলায় ইউক্রেনে ১৯৭ শিশু নিহত

মঙ্গল শোভাযাত্রার মূল প্রতিপাদ্য ছিলো ‘মুছে যাক গ্লানি, ঘুচে যাক জরা, অগ্নিম্লানে শুচি হোক ধরা’। শোভাযাত্রায় পাখির প্রতিকৃতি তুলে ধরা হয়, এছাড়াও বড় আকারের ফুল, মৌমাছি, পাতা ছাড়াও বাঘ ও পেঁচার প্রতিকৃতি স্থান পায়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা