ছবি-সংগৃহিত
বিনোদন

পুত্র সন্তানের মা হলেন ভারতী

বিনোদন ডেস্ক: পুত্র সন্তানের জন্ম দিলেন ভারতের জনপ্রিয় কমেডিয়ান ভারতী সিং। সোশ্যাল মিডিয়ায় রোববার(৩ এপ্রিল) একটি ছবি পোস্ট করে ভারতীর স্বামী হার্ষ লিম্বাচিয়া নিজেই খবরটি জানিয়েছেন।

একে অপরের দিকে মুগ্ধ। এমনই এক মিষ্টি ছবি পোস্ট করে হার্ষ লিখেছেন, ‘ছেলে হয়েছে।’ পোস্ট করার সঙ্গে সঙ্গে শুভেচ্ছা বার্তায় ভরে গেছে তাঁদের পোস্ট। মাত্র ১ ঘণ্টায় ৩ লাখ ছাড়িয়েছে পোস্টে লাইক।

নতুন মা-বাবাকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতীক সহেজপাল, অর্জুন বিজলানি, জাসমিন ভাসিন, মাহি ভিজ, নেহা কাক্কার থেকে শুরু করে করন জোহর, মৌনি রায় প্রমুখ।

আরও পড়ুন: বুবলীর সঙ্গে রাজ!

প্রসঙ্গত, ২০১৭ সালে হার্ষের সাথে সাতপাঁকে বাধা পড়েন ভারতী। গত বছরের শেষের দিকে গর্ভধারণের খবর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন ভারতী।

তাঁর কথায়, যখন আমি অন্তঃসত্ত্বা হই আড়াই মাসের জন্য আমি কিছুতেই বুঝতে পারিনি। মোটা মানুষেরা বুঝে উঠতে পারে না। আমি খাচ্ছিলাম, শুট করছিলাম। হঠাৎ করেই মনে হলো বাসায় প্রেগন্যান্সি টেস্ট করে দেখি। এরপরই জানতে পারলাম আমি অন্তঃসত্ত্বা। হার্ষকে গিয়ে বলাতে ও নিজেও খুব খুশি। তবে প্ল্যানিং করে কিছু হয়নি।

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা