ছবি- সংগৃহিত
বিনোদন

দুইদিনেই আয় ৩০০ কোটি ছাড়ালো!

বিনোদন ডেস্ক: এসএস রাজামৌলির বহুল প্রতীক্ষিত সিনেমা ‘আরআরআর’ মুক্তির দুদিন পর আয় দাঁড়িয়েছে ৩০০-৩২০ কোটি রুপি! যা ক্রমেই ভারতীয় সিনেমায় এক ইতিহাস তৈরি করে চলেছে। এমনকি বক্স অফিসে সাফল্যের গল্প হয়ে উঠছে সিনেমাটি।

ছবিটি হিন্দি, তামিল, তেলেগুসহ কয়েকটি ভাষায় মুক্তি পেয়েছে। দক্ষিণী দুই সুপারস্টার রাম চরণ ও জুনিয়র এনটিআরকে একসঙ্গে দেখার সুযোগ পেলেন ভক্তরা এ ছবি দিয়ে। আরও আছেন বলিউডের আলিয়া ভাট ও অজয় দেবগণ।

আরও পড়ুন: পাঠান লুকে ভাইরাল শাহরুখ

সিনেমাটি মুক্তির প্রথম দিনে আয় করেছে ২২৩ কোটি। এটি ভারতসহ সারা বিশ্বের ৮ হাজার হলের আয়ের পরিসংখ্যান।

এরইমধ্যে আয়ের দিক থেকে বিশাল এক রেকর্ডও গড়ে ফেলেছে ‘আরআরআর’। ভারতীয় সিনেমার ইতিহাসে একদিনে সর্বোচ্চ আয়ের তালিকায় শীর্ষে এখন ‘আরআরআর’।

আশা করা হচ্ছে চলতি সপ্তাহেই ছবিটি তার বাজেটের ৬০০ কোটি রুপি ঘরে তুলে মুনাফার মুখ দেখবে৷

সাননিউজ/জেএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা