মা হতে চলেছেন অনিল কন্যা
বিনোদন

মা হতে চলেছেন অনিল কন্যা

বিনোদন নিউজ ডেস্ক : বলিউডের জনপ্রিয় অভিনেত্রী সোনম কাপুর রঙের উৎসব শেষেই সুখবর নিয়ে হাজির হয়েছেন। আর তা হচ্ছে তিনি অন্তঃসত্ত্বা। মা হতে চলেছেন প্রথম সারির এই নায়িকা।

আরও পড়ুন : প্রধানমন্ত্রীর পায়রা বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন

সোমবার ( ২১ মার্চ ) ভক্তদের সাথে সকাল সকাল নেট মাধ্যমে সুখবরটি ভাগ করে নিলেন অনীল কন্যা। জানালেন, চলতি বছরেই আনন্দ আহুজার প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

সোনম কাপুর বেবি বাম্পের একগুচ্ছ ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন। স্বামী আনন্দের কোলে মাথা রেখে শুয়ে আছেন তিনি। দুজনের মুখেই উজ্জ্বল হাসি।

ছবির ক্যাপশনে সোনম লিখেছেন, ‘এই চার হাত চেষ্টা করবে তোমাকে ভালো মানুষ করে তোলার। এই দুটি হৃদয়ের হৃদস্পন্দন জীবনের প্রতিটি পদে তোমার সাথে তাল মিলিয়ে চলবে। একটি পরিবার যা তোমাকে ভালোবাসায় ভরিয়ে দেবে, তোমাকে আগলে রাখবে। তোমাকে স্বাগত জানানোর জন্য তর সইছে না।'

আরও পড়ুন : শীতলক্ষ্যায় ডুবে যাওয়া লঞ্চ উদ্ধার

সোনম জানিয়েছেন, ২০২২ সালের অক্টোবর মাস নাগাদ প্রথম সন্তানের জন্ম দিতে চলেছেন তিনি।

আরও পড়ুন : রোহিঙ্গা পীড়নকে ‘গণহত্যা’ ঘোষণা

প্রসঙ্গত, ২০১৮ সালে আনন্দ আহুজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন সোনম। এরপরই লন্ডনে পাড়ি দেন বলিকন্যা। তিনি এখনো লন্ডনের নটিং হিলের বাড়িতেই রয়েছেন।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা