বিনোদন

বছরের শুরুতে হলগুলোতে নেই নতুন সিনেমা

২০১৯ সালে বাংলা সিনেমায় কিছুটা সম্ভাবনা দেখা দিলেও নতুন বছর ২০২০ সালের প্রথম সপ্তাহেই হলগুালোতে নেই কোন নতুন সিনেমা। আর গত বছর শাকিব খানের ‘পাসওয়ারর্ড’ সিনেমাটা ছাড়া দর্শক মনে দাগ কাটতে পারেনি অন্যকোন সিনেমা। তবে ১০ জানুয়ারী বছরের প্রথম ছবি ’জয়নগরের জমিদার ‘প্রর্দশিত হবে।

নতুন বছর,নতুন ছবি দিয়ে শুরু হচ্ছে না,এটা বাংলা সিনেমার জন্য হতাশার বলে মনে করছেন অনেকে। প্রযোজক সমিতির সভাপতি খোরেশেদ আলম খসরু বলেন ,এটা খুবই হতাশার,তবে এমন হওয়ার কথা ছিল না। নতুন বছরে প্রতিসপ্তাহে দুটো করে ছবি মুক্তির জন্য বরাদ্দ ছিলো। কিন্তু এখন জানা গেল ,প্রথম সপ্তাহেই কোন নতুন ছবি নেই। হয়তো কোন পরিচালক ছবি মুক্তির ডেট পরিবর্তন করে নিয়েছেন।

জয়া আহসান ও প্রসেনজিৎ চ্যাটার্জির ‘রবিবার’ছবিটি আমদানি করে ৩ জানুয়ারী বাংলাদেশের হলে মুক্তি পাওয়ার কথা ছিল কিন্তু কিছু জটিলতার কারনে দেরী হচ্ছে। আর ছবিটি আমদানিকারি প্রতিষ্ঠান অ্যাকশন কাট এন্টারটেইনমেন্ট এর কর্ণধার চলচ্চিত্র পরিচালক অনন্য মামুন বলেন, রবিবার ছবিটি আগামী সপ্তাহে মুক্তির চেষ্টা চলছে।

এদিকে নতুন সিনেমা নতুন বছরে হলগুলো প্রদর্শন করতে পারে নাই বলে,প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ বলেছেন, এটা সত্যি খুব হতাশার বিষয় । বছরটা খারাপভাবে শুরু হলো। কোন নতুন সিনেমা নাই মুক্তি দেয়ার। হাতে কোন নতুন ছবিই নেই ,আপাতত পুরনো ছবি দিয়ে চলবে হলগুলো।

২০১৯ সালের শেষে মুক্তি প্রাপ্ত দুই ছবিই চলবে হলগুলোতে।২০টির মতো হলে চলবে আসিফ আকবর অভিনীত’গহীনের গান’। আর কিছু হলে চলবে মাসুদ পথিকের ’মায়া’সিনেমাটি। আর আমদানী করা পুরানো কলকতার ছবিও প্রদর্শিত হবে।

Copyright © Sunnews24x7

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা