বিনোদন

প্রেম কখনও লুকিয়ে রাখা যায় না

বিনোদন ডেস্ক: বাংলা নাটকের জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বলেছেন, ‘পৃথিবীর দুটো জিনিস কখনও লুকিয়ে রাখা যায় না, তা হলো প্রেম ও লাল জামা। বিঃদ্রঃ আমি সিঙ্গেল!’

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) একটি তরতাজা ছবি পোস্ট করে প্রভা উক্ত মন্তব্য করেছেন। ছবিতে টুকটুকে লাল গাউন পরে একটি চেয়ারে খালি পায়ে বসে আছেন প্রভা। খোলা চুল বুকের ওপর এলিয়ে আছে। নিচের দিকে ঝুলিয়ে রাখা ডান হাতে লাল জুতা। ছবিটির ক্যাপশনেই নিজেকে সিঙ্গেল দাবি করলেন প্রভা।

একই পোস্টে প্রভার নিজেকে সিঙ্গেল দাবি করার বিষয়টি প্রশ্নবিদ্ধও হয়েছে। কেননা তিনি ছবি তোলার ক্রেডিট দিয়েছেন একটি হার্ট ইমোজিকে। যেটা ইঙ্গিত করে, ভালোবাসার মানুষটিই তার ছবিটি তুলে দিয়েছেন।

এই ছবিতে আরও একটা বিষয় লক্ষ্মণীয়, তা হলো প্রভার হাতের অনামিকা আঙুলে আংটি। গুঞ্জন রয়েছে, অভিনেত্রী গোপনে আংটি বদলও করে ফেলেছেন। অনেকদিন ধরেই তার হাতে এই বিশেষ আংটি দেখা যাচ্ছে। যদিও ব্যক্তিগত বিষয়ে বরাবরের মতোই মুখে কুলূপ এঁটে রেখেছেন সুন্দরী।

আরও পড়ুন: কামাখ্যা মন্দিরে অপু বিশ্বাস

জানা গেছে, সংগীত তারকা ইমরান মাহমুদুলের সঙ্গে অভিনেত্রী সাদিয়া জাহান প্রভার প্রেমের গুঞ্জন চলছে। চলতি বছরের শুরুর দিকেই বিষয়টি নিয়ে গণমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায় আলোচনার ঝড় ওঠে। যদিও তারা কোনও স্পষ্ট প্রতিক্রিয়া দেননি। কিন্তু নিয়মিতই ইমরানের সঙ্গে তোলা ছবি শেয়ার করতেন প্রভা। আবার একে-অপরের ছবিতে প্রেমময় মন্তব্য করতেও দেখা যেত। কিন্তু গণমাধ্যমে তাদের প্রেমের বিষয়টি উঠে আসার পর থেকে নীরব হয়ে গেছেন তারা।

প্রসঙ্গত, সাদিয়া জাহান প্রভা (জন্ম: ফেব্রুয়ারি ১৩, ১৯৮৮) মডেলিংয়ের মাধ্যমে তার মিডিয়া জগতে আগমন ঘটে। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে উঠেন। কিন্তু বিয়ে এবং বিচ্ছেদের কারণে কিছু সময়ের জন্য তার অভিনয় ও কর্মজীবন বাধাপ্রাপ্ত হয়।

আরও পড়ুন: কিয়েভে ঢুকে পড়েছে রুশ বাহিনী

অন্যদিকে, ইমরান মাহমুদুল অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। তিনি ২০০৮ চ্যানেল-আই সেরা কণ্ঠে প্রথম-রানার্স আপ হয়েছিলেন। তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের ‘দিল দিল দিল’, পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের ‘ওহে শ্যাম’, এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের ‘তুই কি আমার হবি রে’ গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা