বিনোদন

সাবার প্রশংসায় হৃতিকের প্রাক্তন স্ত্রী

বিনোদন ডেস্ক: জনপ্রিয় বলিউড অভিনেতা হৃতিক রোশান। প্রায় এক দশক আগে সুজান খানের সঙ্গে দাম্পত্য জীবনের ইতি টেনেছেন। বিচ্ছেদের দীর্ঘ সময় পরও তাঁদের মধ্যে বন্ধুত্ব অটুট। দুজনই তাঁদের সন্তানের মা–বাবার দায়িত্ব পালন করেন। একসঙ্গে ঘুরতেও বের হন। প্রায়ই একে অন্যের পোস্টে মজার মজার মন্তব্য করেন। হৃতিককে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে আলোচনায় আসেন সুজান। তবে এবার সাবেক স্বামীকে নিয়ে নতুনভাবে আলোচনায় এলেন তিনি। সুজান ইনস্টাগ্রামে সাবা আজাদের প্রশংসা করলেন।

বর্তমানে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে এই অভিনেতার প্রেমের গুঞ্জন বলিউডের বাতাসে ভেসে বেড়াচ্ছে। সাবার সঙ্গে সম্পর্কের গুঞ্জন নিয়ে এখন পর্যন্ত মুখ খোলেননি হৃতিক। তবে দুজনকে একাধিকবার রেস্তোরাঁয় ডিনার ও রাস্তায় হাতে হাত রেখে হাঁটতে দেখা গেছে। বলিউডের গুঞ্জন বলছে, হৃতিক-সাবার প্রেম নাকি দুই মাস ধরে চলছে। আর এবার সাবার ভূয়সী প্রশংসা করলেন হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান।

কয়েকদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ঝড়ের বেগে ছড়িয়ে পড়ে। যেখানে দেখা যায়, হৃতিক রোশন এক রহস্যময়ী মহিলার সঙ্গে মুম্বইয়ের এক রেস্তরাঁ থেকে ডিনার সেরে বেরিয়ে আসছেন। হৃতিকের পাশে কে এই মহিলা, তা জানার জন্য হইচই পড়ে যায়। শেষমেশ, জানা যায়, ‘মুঝসে ফ্রেন্ডশিপ করোগে’ ছবি থেকে বলিউডে পা রাখা অভিনেত্রী সাবা আজাদই ছিলেন হৃতিকের ডিনার পার্টনার। শোনা যায়, এই সাবার সঙ্গে নাকি বহুদিন ধরেই প্রেম করছেন হৃতিক। তবে এ ব্যাপারে হৃতিক ও সাবার মুখে কুলুপ। তবে হৃতিক ও সাবা কিছু না বললেও, সাবাকে নিয়ে এবার মুখ খুললেন অভিনেতা প্রাক্তন স্ত্রী সুজান খান।

মডেল-অভিনেত্রীর পাশাপাশি সাবা একজন গায়িকাও। প্রায়ই বিভিন্ন ইভেন্টে গান গাইতে দেখা যায় তাকে। সে রকমই এক অনুষ্ঠানে হাজির ছিলেন সুজান। সাবার সেই গানের অনুষ্ঠানের ছবি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করে সুজান লিখেছেন, ‘কী সুন্দর এক সন্ধ্যা। তুমি ভীষণ গুণী সাবা।

আরও পড়ুন: চলে গেলেন বাপ্পি লাহিড়ি

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়েছিল মুম্বাইয়ের সোহো হাউজে। সুজানের প্রশংসার পাল্টা কৃতজ্ঞতা ফিরিয়ে দিয়েছেন সাবাও। লিখেছেন, থ্যাংকস মাই সুজি, কাল তুমি এসেছিলে আমি ভীষণ খুশি হয়েছি।

সাবার বর্তমান বয়স ৩২। ২০০৮ সালে দিল কাবাডি সিনেমার মাধ্যমে বলিউডে পা রাখেন। এরপর ২০১১ সালে মুঝসে ফ্রেন্ডশিপ করোগে এবং ২০২১ সালে ফিলস লাইক ইশক সিনেমায় অভিনয় করতে দেখা গেছে তাকে। বর্তমানে ওয়েব সিরিজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি।

সাবা এর আগে অভিনেতা নাসিরউদ্দিন শাহের ছেলে ইমাদ শাহের সঙ্গে লিভ টুগেদার সম্পর্কে ছিলেন। কয়েক বছর আগে সেই সম্পর্ক ভেঙে যায়।

আরও পড়ুন: রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক

২০১৪ সালে সুজান খানের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় হৃতিকের। তারপর থেকে একেবারেই সঙ্গীহীন হৃতিক। সোশ্যাল মিডিয়ায় নানা সময়ই দেখা যায় দু’ ছেলেকে নিয়ে সময় কাটাচ্ছেন অভিনেতা। অন্যদিকে, নতুন ছবি ‘বিক্রম ভেদার’ শুটিংয়ে ব্যস্ত রয়েছেন হৃতিক রোশন। তার মাঝেই এবার প্রেমের গুঞ্জনে ঢুকে পড়লেন বলিউডের গ্রিক গড।

সাননিউজ/এমআরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা