রণবীর কাপুর ও আলিয়া ভাট
বিনোদন

বিয়ে নিয়ে মুখ খুললেন আলিয়া

বিনোদন ডেস্ক: বলিউডের জনপ্রিয় প্রেমিকযুগল রণবীর কাপুর ও আলিয়া ভাট। কয়েক বছর ধরেই চুটিয়ে প্রেম করছেন তারা। গত বছরের ডিসেম্বর মাসেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাদের। করোনা মহামারি কারণে সেই তারিখ পিছিয়ে গেল।

ভক্তদের আগ্রহের শেষ নেই পর্দার পাশাপাশি তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়েও। রণবীর ও আলিয়া বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন এটি বহু দিনের জল্পনা।

রণবীর কাপুর ২০২০ সালেই জানিয়েছেন যে, তাদের বিয়ে আটকে রেখেছে করোনা মহামারি। করোনা না এলে এতোদিনে তাদের ঘর সংসার হয়ে যেত। রণবীর তখন এও জানিয়েছিলেন যে, শিগগিরই তাদের বিয়েটা হচ্ছে।

রণবীরের ওই বক্তব্যের বিষয়ে মুখ খুলেছেন আলিয়া ভাট। সম্প্রতি এনডিটিকে দেওয়া এক সাক্ষাৎকারে আলিয়া বলেছেন, বিয়ের বিষয়টি তার মাথায় ঘুরপাক খাচ্ছে।

আরও পড়ুন: শিল্পী সমিতি থেকে রোজিনার পদত্যাগ

রণবীর তার জায়গায় ঠিক আছে। তাকে বিয়ে করার বিষয়টি আমার মাথায় আছে। বস্তুত আমাদের দুজনের বিয়ের বিষয়টি বহু বছর ধরে আলোচনায় আছে। প্রত্যেকটি বিষয়ই যেকোনো কারণে ঘটে থাকে। যখন আমরা বিয়েটা করব তখন সেটি সুন্দরভাবেই হবে।

কর্মক্ষেত্রে বহ্মাস্ত্র সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন আলিয়া রণবীর। শিগগিরই ছবিটি মুক্তি পাবে। এই ছবিতে বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনও অভিনয় করেছেন। ছবিটি হিন্দি, তেলেগু, তামিল ও মালায়ালাম ভাষায় মুক্তি পাবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা