ঋতুপর্ণা সেনগুপ্ত
বিনোদন

এবার সপরিবারে আক্রান্ত ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক: সম্প্রতি টালিউডপাড়ায় করোনা সংক্রমণের তালিকা বেড়েই চলেছে। এবার করোনায় আক্রান্ত হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি দার্জিলিংয়ে পরিচালক অতনু বসুর ‘অচেনা উত্তম’ সিনেমার শ্যুটিং করতে গিয়েছিলেন।

শীতের দার্জিলিং উপভোগ করার জন্য স্বামী সঞ্জয় এবং পরিবারের সকলকে নিয়ে গিয়েছিলেন এই অভিনেত্রী। সেখান থেকে ফিরে এসে ঠাণ্ডা লাগে তার। সন্দেহ হলে পরীক্ষা করে। পরীক্ষায় দেখা যায় স্বামী সঞ্জয় ছাড়া পরিবারের সকলের করোনা পজিটিভ।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারকে ঋতুপর্ণা জানিয়েছেন, দার্জিলিং থেকে ফিরে বিজ্ঞাপনের কাজ ছিলেন। এ সময় তার ঠাণ্ডা লাগে। পরীক্ষা করে করোনার সংক্রমণ ধরা পড়েছে। তবে আমার শাশুড়ির সংক্রমণে আক্রান্ত হয়নি। তাকে অন্য বাড়ি পাঠিয়েছি। আমরা বাড়ির উপর তলায় আইসোলেশনে আছি।

এর আগে ২০২১ সালের মার্চ মাসেও করোনায় আক্রান্ত হয়েছিলেন ঋতুপর্ণা। সে সময় এই অভিনেত্রী সিঙ্গাপুরে ছিলেন। তখন তিনি জানিয়েছিলেন, উপসর্গহীন করোনা পজিটিভ এসেছিল তার।

একের পর এক করোনা আক্রান্তের খবরে বিপর্যস্ত টলিউড। রাজ-শুভশ্রী থেকে মিমি চক্রবর্তী, দেব-রুক্মিণী, ঋদ্ধি সেন, রুদ্রনীল ঘোষ, শ্রীজাত এবং শ্রীলেখা করোনায় আক্রান্ত হয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা