বিনোদন

নুন দিয়ে হলেও ইলিয়াসের ভাত খাব, তবু ডিভোর্স দেব না

বিনোদন ডেস্ক: বহুল আলোচিত-সমালোচিত নবাগত চলচ্চিত্র নায়িকা শাহ হুমায়রা সুবাহ বলেছেন, আমি তো ছাড়ার জন্য বিয়ে করিনি। আমি বিয়ে করেছি সংসার করার জন্য। আমি একটাই বিয়ে করেছি। বিয়ে করা আমার পেশা না। আমি ওকে ছাড়ব না। আমি ইলিয়াসের ভাতই খাবো। নুন মরিচ দিয়ে ভাত খাওয়ালেও ইলিয়াসের ঘর করবো। আমার দিক থেকে ডিভোর্স দিব না।

এর আগে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ এনে বনানী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সুবাহ। জিডি নাম্বার ২৫১৬। সাধারণ ডায়েরি করলেও সুবাহ বিচ্ছেদের পথে হাঁটতে চান না। তিনি বলেন, নিরাপত্তাজনিত কারণে আমি আমি সাধারণ ডায়েরি করেছি।

তবে বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) দুপুরে ইলিয়াস বলেন, আমি বিচ্ছেদের দিকেই যাচ্ছি। এতে কোনো সন্দেহ নেই। আসলে ফেরার পথ থাকে, কিন্তু সেই পথ সে রাখেনি। লাইভে এসে কি বলছে আপনারা জানেন, এক থার্ড পারসনের লাইভে গিয়ে উলটাপালটা কথা কথা বলে। আসলে যে পরিস্থিতি হয়ে গেছে আপনি আমার জায়গায় থাকলে কী করতেন?

করিনের সঙ্গেই সংসার করবেন কি না এমন প্রশ্নের জবাবে ইলিয়াস বলেন, এখন এসব প্রশ্নের উত্তর দিতে পারছি না। কিছু গণমাধ্যম ভুলভাল লিখেছে। আমি তার সঙ্গে সংসার করবো এমন কথা কোথাও বলিনি। সময় বলে দেবে আমি কী করবো। আমার মা হাসপাতালে আমি মায়ের কাছে এসেছি। পরে কথা বলবো।

সম্প্রতি তৃতীয়বারের মতো বিয়ে করে সংসার পেতেছিলেন কণ্ঠশিল্পী ইলিয়াস। বিয়ে করেছিলেন চলচ্চিত্রে নাম লেখানো অভিনয়শিল্পী শাহ হুমায়রা সুবাহকে। কিন্তু মাস না যেতেই ভাঙনের মুখে সেই সংসার। এর কারণ হিসেবে তৃতীয় ব্যক্তির উপস্থিতিকে দায়ী করছেন সুবাহ। অন্যদিকে ইলিয়াস দায়ী করছেন সুবাহকে। ইলিয়াসের বক্তব্য সুবাহ অযাচিতভাবে অশান্তি তৈরি করছে।

আবার থানায় দুজনই সাধারণ ডায়েরি করেছেন যেখানে দুজনই গুরুতর অভিযোগ উল্লেখ করেছেন। সুবাহ ও ইলিয়াস দুজনই অভিযোগে লিখেছেন, তারা পরস্পরের নিকট শারীরিক নির্যাতন। মান সম্মানহানি, নিজেকে আঘাত করে নারী নির্যাতন মামলার ভয় ও জীবনের নিরাপত্ত্বাহীনতার বিষয়টি উল্লেখ করেছেন ইলিয়াস। রমনা মডেল থানায় সাধারণ ডায়েরি করেন গায়ক। ইলিয়াসের করা জিডি নাম্বার ১৬২২।

বুধবার (২৯ ডিসেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্টে অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা বলেন, আমি সরল মনে ওকে ভালোবেসে বিয়ে করেছিলাম সংসার করার জন্য। বাচ্চা নেওয়ার জন্য। আর ও আমাকে বিয়ে করেছিল আমার শরীরকে ভোগ করার জন্য এবং টাকার জন্য।

ওই পোস্টে সুবাহ আরও লেখেন, ও যখন আমাকে বিয়ে করেছে বিয়ের মধ্যে আমাকে শাড়ি, গয়না কোনো কিছু ইভেন্ট বিয়ের কোনো খরচও করেনি। সে বিয়ের পর আমার কাছে অনেক কিছুই চেয়েছিল।

তিনি আরও লেখেন, আমার মা ওকে ২৫ হাজার টাকা দামের একটা ঘড়ি গিফট করেছে। ডায়মন্ডের সোনার দুইটা আংটি, হোয়াইট গোল্ডের চেইন আমি দিয়েছি। জুতা-স্যান্ডেল বিয়ের শেরওয়ানি পাঞ্জাবি এভরিথিং আমরা দিয়েছি সামর্থ্য অনুযায়ী। আমার ভাই ওকে রোলেক্স এর প্রায় ১২ থেকে ১৩ লাখ টাকা দামের একটা ঘড়ি পর্যন্ত কিনে দিয়েছে। এছাড়াও আমার আম্মু ইলিয়াসকে বলেছিল তোমার আর যা ডিমান্ড আছে আমরা দেবো। সুবার বাবা বেঁচে নেই তাই গাড়ি ফ্ল্যাট কিনে দিতে লেট হবে বাবা।

এই অভিনেত্রী লেখেন, ‘আল্লাহর কাছে এবং আপনাদের সবার কাছে আমি ওই বেইমান, চরিত্রহীন, মিথ্যাবাদীর নামে বিচার দিয়ে রাখলাম।’

এদিকে বুধবার আরও বেশ একটি পোস্টে সুবাহ লেখেন, ‘ইয়িলাস হোসেন আমার নামে গতকাল (মঙ্গলবার) থানায় জিডি করেছেন আমি নাকি তাকে ফাঁসিয়ে বিয়ে করেছি। আল্লাহ ছাড়বে না তোমাকে ইলিয়াস।’

প্রসঙ্গত, গত ১ ডিসেম্বর অনেকটা গোপনেই নবাগত চিত্র নায়িকা সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করেন ইলিয়াস। বিয়ের খবর প্রকাশ্যে আসতেই ইলিয়াস গণমাধ্যমকে বলেন, গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। তার আগে আমাদের প্রেমের সম্পর্ক ছিল। আমাদের প্রেমের পরিণতি দেওয়ার জন্য বিয়ে করেছি।

জানা গেছে, ‌‘না বলা কথা’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’, ‘সারাটি জীবন’, ‘শোন একটা কথা বলি’ গানগুলোর মাধ্যমে শ্রোতামহলে জনপ্রিয়তা পেয়েছেন ইলিয়াস। অন্যদিকে সুবাহ ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে সিনেমার কাজ শুরু করেন। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেন সুবাহ। যদিও এখন পর্যন্ত তার কোনো ছবিই মুক্তি পায়নি।

সান নিউজ/এমকেএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা