তামান্না ভাটিয়া
বিনোদন

তামান্না ভাটিয়ার জন্মদিন আজ

বিনোদন ডেস্ক: বাহুবলি গার্ল খ্যাত ভারতের দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়ার জন্মদিন আজ। ১৯৮৯ সালের ২১ ডিসেম্বর এই সুন্দরী মুম্বাইয়ের একটি ধনাঢ্য পরিবারে জন্মগ্রহণ করেন। তামান্নার বাবা একজন হীরা ব্যবসায়ী। মানেকজি কুপার এডুকেশন ট্রাস স্কুল থেকে তামান্নার পড়াশোনার শুরু।

মাত্র ১৩ বছর বয়স থেকে অভিনয়ের সঙ্গে যুক্ত তামান্না। স্কুলের বার্ষিক অনুষ্ঠানে তার অভিনয় দেখে পৃথিবী থিয়েটার থেকে তাকে প্রস্তাব দেওয়া হয়। তিনি সেই ডাকে সাড়া দিয়ে প্রায় এক বছর থিয়েটারে কাজ করেন।

ক্যারিয়ারের শুরুতে তিনি বলিউডের সিনেমায় কাজ করেছেন। অথচ তিনি জনপ্রিয়তা লাভ করেছেন তেলেগু সিনেমা দিয়ে। রূপ-লাবণ্য আর অভিনয়ের অসাধারণ সমন্বয় তিনি। দর্শকদের প্রিয় নায়িকার তালিকায় তামান্না ভাটিয়ার নামটি উল্লেখযোগ্য। বলিউড, তেলেগু ও তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী।

তামান্না ২০০৫ সালে তার অভিনয় জীবন শুরু করেন মাত্র ১৫ বছর বয়সে এবং নায়িকা হিসেবে চান্দ সা রোশান চেহ্‌রাতেই অভিনয় করেন। পরে ছবিটি বাণিজ্যিকভাবে বক্স অফিসে সফলতা পেতে ব্যর্থ হয়। একই বছরে তিনি তেলুগু চলচ্চিত্রে তার প্রথম তেলুগু ছবি ‘শ্রী’ করেন, পরের বছর ২০০৬ সালে তামিল ছবি কেদি করেন। যদিও ছবিদ্বয় বাণিজ্যিকভাবে আলোর মুখ দেখেনি। তথাপি তাঁর অভিনয় কর্ম তাঁকে অনেক প্রশংসা এনে দেয়।

২০০৭ সালে তামান্নার ক্যারিয়ারে মোড় ঘুরে যায়। ‘হ্যাপি ডেইস’ ও ‘কাল্লুরি’ নামের দুটি সিনেমায় অভিনয় করে তিনি দক্ষিণী সিনেমায় নিজের অবস্থান পাকা করেন। দুটি সিনেমাই ছিল দর্শকপ্রিয় এবং বক্স অফিসে সফল। যার সুবাদে তিনি পান যান সেরা তামিল অভিনেত্রী হিসেবে ফিল্মফেয়ার সাউথ পুরস্কারের মনোনয়ন।

পরবর্তীতে তামান্না ভাটিয়া অভিনয় করেছেন বেশ কিছু সফল ও সুপারহিট সিনেমায়। এগুলো হচ্ছে- ‘থিল্লালাঙ্গাদি’, ‘স্পিডুন্নুডু’, ‘জাগুয়ার’, ‘কান্দেন কাধালাই’, ‘নেক্সট এন্টি?’, ‘কেদি’, ‘কান্নে কালাইমানে’, ‘স্কেচ’, ‘না’, ‘পাডিক্কাথাভান’, ‘ধর্ম দুরাই’, ‘বলে চুডিয়া’, ‘হামশকলস’, ‘সুরা’, ‘বাদ্রিনাথ’, ‘সিটিমার’, ‘খামোশি’, ‘ভেঙ্গাই’, ‘তাডাখা’, ‘ভিরাম’, ‘আগাডু’, সারিলেরু নিকেভভারু’, ‘সিরুথাই’, ‘বেঙ্গল টাইগার’, ‘১০০ পারসেন্ট লাভ’, ‘অ্যাকশন’, ‘ফান অ্যান্ড ফ্রাস্টেশন’, ‘এন্টারটেইনমেন্ট’, ‘প্রিয়া’, ‘দেবী’ ও ‘অয়ন’ ইত্যাদি।

২০১৭ সালে তামান্না ভাটিয়া ভারতের সবচেয়ে জনপ্রিয় ১০ জন অভিনয়শিল্পীর তালিকায় চতুর্থ স্থান অর্জন করেছিলেন। যেখানে প্রভাস ও আনুশকা শেঠির মতো তারকারা ছিলেন তার পেছনে। তামান্না মোট আটবার ফিল্মফেয়ার সাউথ পুরস্কারে মনোনয়ন লাভ করেছেন। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে একবারও পুরস্কার অর্জন করতে পারেননি।

প্রসঙ্গত, ভারতের ইতিহাসে অন্যতম সফল ও জনপ্রিয় সিনেমা ‘বাহুবলী’তেও অভিনয় করেছেন তামান্না ভাটিয়া। যা তাকে নিয়ে গেছে দর্শকপ্রিয়তার প্রথম সারিতে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা