বিনোদন

ইউল্যাবে 'রেহানা মরিয়ম নূর'  প্রদর্শিত

নিজস্ব প্রতিবেদক: ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর মিডিয়া ক্লাব কর্তৃক বহুল আলোচিত চলচ্চিত্র ‘রেহানা মরিয়ম নূর’ এর একটি বৈকল্পিক চলচ্চিত্র প্রদর্শনী এবং আলোচনার আয়োজন করা হয়েছে।

সিনেমা প্রদর্শনী এবং আলোচনায় হাজির হয়েছিলেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন, সাথে আরো ছিলেন আফিয়া তাবাসসুম বর্ণ (অভিনেত্রী), মাহমুদুল হাসান সাকিব (লাইন প্রযোজক), ইয়াসির আল হক (প্রধান সহকারী পরিচালক, কাস্টিং ডিরেক্টর)।

ইভেন্টটি দুটি বিকল্প প্রদর্শনীর ব্যবস্থা রয়েছিল, প্রথমটি সকাল ১১.৩০ টায় এবং দ্বিতীয়টি বিকাল ৩.০০ টায়। এছাড়াও, আলোচনা সভার আয়োজন করা হয়েছিল যেখানে চলচ্চিত্রের ব্যাপারে গুরুত্বপূর্ণ মতবাদ দেন চলচ্চিত্রটির কলাকুশলীরা।

অনুষ্ঠানটি শেষ হয় বিকেল ৫টায়। শ্রোতারা ইতিবাচক পর্যালোচনা এবং চলচ্চিত্রটি সম্পর্কে সন্তুষ্টি নিয়ে অনুষ্ঠানস্থল ত্যাগ করে এবং ইউল্যাব শিক্ষার্থীরাও নিজ ক্যাম্পাসে ফিরে আসতে পেরে আবেগাপ্লুত হয়ে যায় এই অনুষ্ঠানটির মাধ্যমে।

ফ্রান্সের সম্মানজনক কান চলচ্চিত্র উৎসবের গুরুত্বপূর্ণ বিভাগ ‘আঁ সার্তে রিগা’-তে জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘রেহানা মরিয়ম নূর’। বাঁধন ছাড়াও ‘রেহানা মরিয়ম নূর’-এ অভিনয় করেছেন আফিয়া জাহিন জাইমা, কাজী সামি হাসান, আফিয়া তাবাসসুম বর্ণ, ইয়াছির আল হক, সাবেরী আলম প্রমুখ। প্রটোকল ও মেট্রো ভিডিওর ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন সিঙ্গাপুরের প্রযোজক জেরেমি চুয়া, নির্বাহী প্রযোজক এহসানুল হক বাবু এবং সহপ্রযোজক রাজীব মহাজন, আদনান হাবিব, সাঈদুল হক খন্দকার ও সেন্সমেকারস প্রোডাকশন।

ছবিটির সিনেমাটোগ্রাফি করেছেন তুহিন তমিজুল, প্রোডাকশন ডিজাইনার আলী আফজাল উজ্জ্বল, সাউন্ড ডিজাইন করেছেন শৈব তালুকদার।‘রেহানা মরিয়ম নূর’ পরিচালক সাদের দ্বিতীয় ছবি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা