জ্যাকুলিন ফার্নান্দেজ
বিনোদন

জ্যাকুলিনকে দুবাই যেতে বিমানবন্দরে বাধা 

বিনোদন ডেস্ক: বলিউডের আবেদনময়ী অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজ। রোববার (৫ ডিসেম্বর) দুবাই যাওয়ার সময় মুম্বাই বিমানবন্দরে আটকে দিয়েছে কর্তৃপক্ষ এই অভিনেত্রীকে। ভারতের এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) নোটিশের পর এই ঘটনা ঘটল।

জ্যাকুলিন একটা শোতে অংশ নিতে দুবাই যেতে চেয়েছিলেন বলে খবরে জানানো হয়েছে। আটকে দেওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য দিল্লি নিয়ে যাওয়া হবে বলে ইডি সূত্রে জানা গেছে।

২০০ কোটি টাকার প্রতারণার অভিযোগে জ্যাকলিনের বিদেশ যাওয়া আটকে গেল বলে ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে।

গত অক্টোবর মাসে ২০০ কোটি টাকার ওই প্রতারণার মামলায় ইডির তরফে একাধিক বার জেরা করা হয় জ্যাকলিনকে।

ইডির দেওয়া চার্জশিটে বলা হয়েছে, জ্যাকলিনকে খুশি করতে সুকেশ নাকি ১০ কোটি রুপির বিভিন্ন সামগ্রী উপহার দিয়েছেন। সেই উপহারের মধ্যে রয়েছে ৫২ লাখ রুপির ঘোড়া ও জ্যাকুলিনের পছন্দের চারটি পার্শিয়ান বিড়াল, যার প্রতিটির দাম ৯ লাখ রুপি।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা