শ্রীলেখা মিত্র
বিনোদন

শ্রীলেখার উপদেশ

বিনোদন ডেস্ক: টালিউডের লাস্যময়ী অভিনেত্রী শ্রীলেখা মিত্র। বছর জুড়েই আলোচনায় থাকেন তিনি। এবার তিনি তার সহকর্মীদের উপদেশ দিলেন।

টালিউডে বিচ্ছেদের সুর। একের পর এক তারকা দম্পতি তাদের সম্পর্কে ইতি টানছেন। আর তা নিয়ে কানাঘুষা চলছেই। বিনোদন দুনিয়ায় যারা বিচ্ছেদের সিদ্ধান্ত নিচ্ছেন, দিদি বা সহকর্মী হিসেবে তাদের উপদেশ দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র।

তিনি ফেসবুকে লেখেন, ‘যারা সম্পর্ক ভেঙে আলাদা থাকেন অথবা আলাদা থাকার পরিকল্পনা করছেন, তাদের জন্য আমার একটি উপদেশ রয়েছে। বিশেষত যারা বিনোদন দুনিয়ার তাদের বলি, ব্যক্তিগত জীবন সম্পর্কে বিশেষ কোনো তথ্য প্রকাশ্যে আনবেন না। সম্পর্ক ছেড়ে বেরিয়ে আসলে প্রাক্তন প্রেমিক বা প্রেমিকাকে অসম্মান করবেন না। কারণ, কোনোদিন আপনারা অনেক ভালো সময় কাটিয়েছেন। পুরোনো সম্পর্ককে সম্মান করুন। নিজের অভিজ্ঞতা থেকেই একথা বলছি।’

ফেসবুক পোস্টের একেবারে শেষের দিকে অভিনেত্রী লেখেন, ‘দিদি বা সহকর্মী হয়ে এই আবদার করতেই পারি!’

টলিপাড়ায়ও বিচ্ছেদের তালিকা কম লম্বা নয়। গত মাসেই গায়ক অনুপম রায় দাম্পত্যে ইতি টানেন।

তাদের বিচ্ছেদের খবর থিতু হওয়ার আগেই টলিপাড়া ফের দাম্পত্য সম্পর্ক ভাঙনের জল্পনায় সরগরম। শোনা যাচ্ছে, অভিনেত্রী দেবলীনা দত্ত এবং তথাগত মুখোপাধ্যায়ের দাম্পত্যও নাকি উষ্ণতা হারিয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা