বিনোদন

কোরআন বুঝাতে দরবেশ হলেন কাঞ্চন

বিনোদন প্রতিবেদক: ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা এবার দরবেশ হয়ে আসছেন। তবে তা বাস্তবে নয়, একটি নাটকে। আগামীকাল (১২ নভেম্বর) থেকে বৈশাখী টিভিতে প্রচার হবে বিশেষ নাটক ‘দরবেশ’। আর সেখানে দরবেশের ভূমিকায় অভিনয় করেছেন ইলিয়াস কাঞ্চন।

নাটকে দেখা যাবে, এ দরবেশ কোনো সাধারণ দরবেশ নন! কোরআনের দরবেশ! যিনি কোরআন নিয়ে নাটক লিখেন জান্নাত প্রত্যাশী মানুষের জন্যে। তিনি মনিরাজপুরে এসে আস্তানা গেড়ছেন অজ্ঞ মানুষকে কোরআনের আলোয় আলোকিত করে জান্নাতগামী করার জন্যে। ক্ষিপ্ত হয়ে উঠেন গ্রাম্য মাতবর!

তার সাথে ক্ষিপ্ত হয় ভন্ড পীরের মুরিদরা। কিন্তু প্রতিবাদী যুবক রোস্তম দরবেশের দেয়া মায়ের ভাষায় কোরআন বুঝতে শিখে এবং গ্রামগঞ্জে ঘুরে বেড়াতে থাকে কৃষকদের কোরআন বুঝাতে। দরবেশের সান্নিধ্যে এসে যখন খোদ মাতবরের ছেলেও কুরআন প্রচারে নিয়োজিত হয়, তখন মাতবর নিজের সন্তানকেও প্রহার করে। শুরু হয় সত্য-মিথ্যার দ্বন্দ্ব! কিন্তু এ দ্বন্দ্বের শেষ কোথায়?

নাটকটিতে আরও অভিনয় করেছেন আব্দুল্লাহ রানা, শফিক খান দিলু, আব্দুল আজিজ, জিল্লুর রহমান, লিটন খন্দকার, আখি, এজি বিদ্বান প্রমুখ। 'দরবেশ' রচনা করেছেন নাট্যকার শাহ আলম নূর। পরিচালায় এইচ এম বরকতুল্লা।

বৈশাখী টেলিভিশনে শুক্রবার (১২ নভেম্বর) রাত সাড়ে ৮টায় দেখা যাবে নাটকটি।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা