বিনোদন

শ্রাবণ জ্যোৎস্না সিনেমায় গাইলেন অনিমা রায়

সান নিউজ ডেস্ক: বাংলাদেশের তরুণ প্রজন্মের একজন রবীন্দ্র সঙ্গীত শিল্পী যার গানে মুগ্ধ হচ্ছেন প্রতিনিয়ত রবীন্দ্রপ্রেমী সব বয়সী শ্রোতারা সে হচ্ছে অণিমা রায়। রবীন্দ্র সঙ্গীতের প্রতি পরম শ্রদ্ধা, ভালোলাগা, ভালোবাসা থেকেই রবীন্দ্র সঙ্গীতের একজন নিবেদিত শিল্পী হিসেবেই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন অণিমা রায়। যে কারণে তার জীবনের সবকিছু জুড়েই রবীন্দ্র নাথ।

এবারই প্রথম অণিমা রায় সরকারী অনুদানের কোন সিনেমায় একসঙ্গে ২/৩টি রবীন্দ্র সঙ্গীত গাইবার সুযোগ পেলেন। সরকারী অনুদানে দেশের প্রখ্যাত কথা সাহিত্যিক ইমদাদুল হক মিলনের ‘শ্রাবণ জ্যোৎস্না’ গল্প অবলম্বনে সিনেমা নির্মাণ করছেন ফারুক-নিপা মোনালিসা অভিনীত জনপ্রিয় সিনেমা ‘ঝিনুক মালা’খ্যাত পরিচালত আব্দুস সামাদ খোকন। গান তৈরীর পাশাপাশি বর্তমানে শিল্পী নির্বাচনের কাজ চলছে। এরইমধ্যে সিনেমাটিতে বেশ কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গেয়েছেন অণিমা রায়।

একই সিনেমায় কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গাওয়া নিয়ে ভীষণ আবেগাপ্লুত, উচ্ছ্বসিত অণিমা রায়।

তিনি বলেন,‘শ্রাবণ জ্যোৎস্না’ সিনেমার পরিচালক শ্রদ্ধেয় আব্দুস সামাদ খোকনের রবীন্দ্রনাথের প্রতি অগাধ ভালোবাসা আছে বলেই আমাকে দিয়ে কয়েকটি রবীন্দ্র সঙ্গীত গাওয়ানোর আগে বেশ ভালোভাবে গানগুলো নিয়ে তিনি নিজে স্টাডি করেছেন। আমার সঙ্গে বেশ কয়েকবার গানগুলো নিয়ে আলোচনা করেছেন, যা তিনি না করলেও পারতেন। তারমধ্যে তরুণদের মতো যে উদ্যমতা আমি দেখেছি তা আমাকে মুগ্ধ করেছে। সিনেমাটিতে গল্পেরই প্রয়োজনে রবীন্দ্রনাথের গানের অসাধারণ প্রয়োগ হতে যাচ্ছে এবং বাংলাদেশের সিনেমায় সম্ভবত এভাবে এই প্রথম রবীন্দ্র সঙ্গীতকে যথেষ্ট গুরুত্ব দিয়ে সিনেমায় ব্যবহার করা হচ্ছে।

পাশাপাশি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের গান, লালন ফকিরের গানও ব্যবহার করা হচ্ছে। শ্রদ্ধেয় মিল্টন খন্দকারের সঙ্গীত পরিচালনায় যারা যন্ত্রশিল্পী হিসেবে ছিলেন, তারাও একনিষ্ঠভাবে নিজ নিজ কাজটুকু করেছেন। আর শ্রদ্ধেয় ইমদাদুল হক মিলন কতো যে অসাধারণভাবে গল্প বলেন তা যারা গল্পটি পড়েছেন-অনুভব করতে পারবেন।’

অণিমা রায় প্রথম মৌসুমী অভিনীত ‘লিডার’ সিনেমায় গান গেয়েছিলেন। পরবর্তীতে শাহরিয়ার নাজিম জয় পরিচালিত ‘আমি কমলা’ ও অনন্য মামুন পরিচালিত ‘অমানুষ’ সিনেমায় প্লে-ব্যাক করেছেন। প্রত্যেকটি সিনেমাতেই তিনি রবীন্দ্র সঙ্গীতই গেয়েছেন। এর আগে কলকাতার সিনেমা ‘রি-ইউনিয়ন’এ তিনি জয় সরকারের নতুন সঙ্গীতায়োজনে ‘হৃদয়ের একুল ওকুল’ গানটি গেয়েছিলেন।

এদিকে অণিমা রায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান হিসেবে তিন বছর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছিলেন। ২০১৯ সালের ৯ জুলাই সেই দায়িত্ব থেকে অব্যাহতি পান তিনি।

সান নিউজ/এনএএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা