ছবি: সংগৃহীত
বিনোদন

চলে গেলেন চাষীপত্নী

সান নিউজ ডেস্ক: নন্দিত চলচ্চিত্র পরিচালক প্রয়াত চাষী নজরুল ইসলামের সহধর্মিণী ও লেখক জ্যোৎস্না কাজী না ফেরার দেশে পাড়ি জমালেন।

মঙ্গলবার (২৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে রাজধানীর আনোয়ার খান মডার্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

চলচ্চিত্র পরিচালক সমিতির সাংগঠনিক সম্পাদক কাবিরুল ইসলাম রানা জ্যোৎস্না কাজীর মৃত্যুর তথ্যটি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি বলেন, জ্যোৎস্না ভাবী অনেকদিন ধরে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপসহ নানা রোগে ভুগছিলেন। আজ আমাদের ছেড়ে চলে গেলেন। উনার আত্মার শান্তি কামনা করছি।

এর আগে ওরা ১১ জন খ্যাত কিংবদন্তি নির্মাতা চাষী নজরুল ইসলাম মারা যান ২০১৫ সালের ১১ জানুয়ারি। মৃত্যুর পর তার জীবন নিয়ে 'টাটানগর থেকে বিএফডিসি' নামের একটি বই লিখেছিলেন জ্যোৎস্না কাজী। তার মৃতুতে চলচ্চিত্রাঙ্গনের বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।

সান নিউজ/এফএইচপি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা