বিনোদন

জায়েদ খানকে নিয়ে হিরো আলমের প্রশ্ন!

বিনোদন প্রতিবেদক:

সামাজিক যোগাযোগমাধ্যমে নায়ক জায়েদ খানের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন হিরো আলম। হিরো আলমের পোস্ট করা ভিডিওতে তিনি বলছেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো। দেখি আপনাকে কয়জন চেনে, আর হিরো আলমকে কয়জন চেনে।

মূলত ঘটনাটির সূত্রপাত হয় শাহরিয়ার নাজিম জয়ের একটি লাইভ অনুষ্ঠান থেকে। সেই লাইভে উপস্থিত ছিলেন মিশা সওদাগর ও জায়েদ খান। জয় মিশা সওদাগরকে প্রশ্ন করলেন, আপনাদের চলচ্চিত্র শিল্পী সমিতির কি সদস্য হিরো আলম?

এই প্রশ্ন কয়েকবারেও বুঝতে পারেননি অভিনেতা মিশা সওদাগর। হিরো আলমকে চিনতেই পারছিলেন না তিনি। মিশা বলেন, 'ও হ্যাঁ তিনি তো আমাদের আজীবন সদস্য। কিন্তু জায়েদ খান সেই ভুল ভাঙান।'

জায়েদ বলেন, 'না না, আমার প্রেসিডেন্ট বুঝতে পারেননি। একজন আছে যে মিউজিক ভিডিও করে, উনার কথা বলছেন। তিনি জয়ের প্রশ্নের উত্তর হিসেবে বলতে শুরু করেন না না হিরো আলম নামে আমরা কাউকে চিনি না। আমরা হিরো বলতে চিনি নায়ক রাজ রাজ্জাক, হিরো বলতে চিনি আলমগীর সাহেবকে। হিরো আলম নামে কাউকে চিনি না।'

জায়েদ খানের এমন বক্তব্য সহজভাবে নিতে পারেননি হিরো আলম। তিনি সোশ্যাল মিডিয়ায় শাহরিয়ার নাসিম জয়ের এই লাইভের সঙ্গে নিজের ভিডিও জুড়ে দিয়ে বলছেন, জায়েদ খান আপনি আমাকে চেনেন না। আমি এর আগে একটা সিনেমা করেছি 'মার ছক্কা'। আমার দ্বিতীয় ছবি সাহসী হিরো আলম। যার প্রযোজনা আমি নিজেই করেছি, নিজেই হিরো।'

হিরো আলম ভিডিওতে বলেন, 'হিরো আলমকে ওরা তুচ্ছ করে মূল্যায়ণই দিলো না জায়েদ খান ভাই। কী বলল, ওরা নাকি হিরো আলমকে চেনে না। বলল ওই যে মিউজিক ভিডিও করে হিরো আলম। আমি জায়েদ খান ভাইকে একটা কথা বলতে চাই, আপনি যে তুচ্ছ করে কথাটা বললেন, আপনি জায়েদ খান একদিকে দাঁড়াবেন, আমি হিরো আলম একদিকে দাঁড়াবো, দেখি আপনাকে কয়জন চেনে, আর আমি হিরো আলমকে কয়জন চেনে। আপনি এইভাবে কথা বললেন না? আপনাদের এই রকম অহংকারী কথাবার্তার জন্য আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে।'

হিরো আলমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আমি এই মুহূর্তে বগুড়ায় আছি। ভিডিও প্রসঙ্গে কথা বললে তিনি বলেন, 'জায়েদ খান ভাই আমাকে তুচ্ছ করে কথা বলছে। এতে আমি অপমানিত হয়েছি। উনি এইভাবে কথা বলতে পারেন না। উনাকে কয়জন চেনে? আপনারা জানেন আমাকে কয়জন চেনে, আমাকে ভারতের বিভিন্ন এলাকা থেকে ডেকে নিয়ে যায়। উনি নিজের কথা না ভেবে পরকে এভাবে তুচ্ছ করে বলেই চলচ্চিত্রের এই অবস্থা।'

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা