বিনোদন

ট্রলের শিকার গৌরী

বিনোদন ডেস্ক: নিজের যোগ্যতায় পরিচিত শাহরুখ পত্নী গৌরী খান। কীভাবে লাইমলাইটে থাকতে হয়, তাতে বেশ সিদ্ধহস্ত তিনি। তবে প্রায়ই তাকে স্টাইল স্টেটমেন্টের জন্যে নেটিজেনদের ট্রলের শিকার হতে হয়। কিন্তু, এবার তাকে অন্য একটি কারণে ট্রলড হতে হচ্ছে।

শনিবার (২৫ সেপ্টেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেটিজেনরা তাকে কালো পানির বোতল হাতে শনাক্ত করেছেন। এসময় তিনি তার নিজের দোকানে প্রবেশ করছিলেন। যদিও ক্যামোফ্লেজ জ্যাকেট এবং ডেনিম জিন্সে গৌরীকে খুবই স্টাইলিশ দেখাচ্ছিলো। কিন্তু, সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের নজরে এসেছে তার হাতে থাকা কালো পানি। আর সেটি নিয়েই তাকে ট্রল করা হচ্ছে।

একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন ‘কেন তারা তাদের বোতলটি স্বাভাবিক পানি রেখে দেখায় না, কালো পানি আসার থেকে তারা বোতলটিও হাতে তুলে নিয়েছে... কোম্পানি নে দিমাগ লাগায়া হ্যায়।’

আরেকজন ব্যবহারকারীকে মন্তব্য করতে দেখা গেছে, ‘সব টাকার চক্কর এইচ বাবু ভাইয়া।’ কেউ কেউ আবার ইঙ্গিত করেছেন, তিনি মুখে মাস্ক পরেননি।

অতীতে, মালাইকা অরোরা, শ্রুতি হাসান এবং উর্বশীর মতো তারকাদের কালো পানির বোতল হাতে দেখা গেছে। এই পানির কিছু স্বাস্থ্য উপকারিতা রয়েছে এবং এই পানি উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও উচ্চ কোলেস্টেরলে আক্রান্তদের জন্য উপকারী।

সান নিউজ/ এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা