বিনোদন

মামলা করলেন বলিউডের টাইগার

বিনোদন ডেস্কঃ বেশ কিছুদিন আগে এক আইনজীবী বলিউড সুপারস্টার সালমান খানের বিরুদ্ধে মামলা করেন। এর কিছুদিন পর খবর আসলো বলিউডের এই ‘টাইগার’ মামলা করেছেন।

জানা যায়, সালমান খানকে ব্যঙ্গ করে একটি ভিডিও গেম তৈরি করে সেটার নাম দেয়া হয়েছে ‘সেলমান ভাই’। বিষয়টি নজরে আসতেই আদালতে মামলা করেছেন সালমান। ২০০২ সালের এক পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ভিডিও গেমটি তৈরি করা হয়েছে।

ভিডিও গেমের নির্মাতা প্যারোডি স্টুডিয়োজ প্রাইভেট লিমিটেডকে এই গেমটি বা সালমান সম্পর্কিত কোনও ধরনের জিনিস প্রচার এবং নতুন করে তৈরি না করার নির্দেশ দিয়েছে আদালত।

আদালত জানায়, 'সালমান খানকে মাথায় রেখেই এই ভিডিও গেমের চরিত্রটি তৈরি হয়েছে। এ ব্যাপারে তার কোনোরকম অনুমতি নেওয়া হয়নি।'

আদালত আরও জানায়, 'যে গেমটি তৈরি করা হয়েছে, সালমান এবং তার বিরুদ্ধে আনা মামলার সঙ্গে সাদৃশ্য রাখে। সালমান এই গেমটি তৈরি করার অনুমতি দেননি। তাই এ ক্ষেত্রে সালমানের গোপনীয়তা বজায় রাখার অধিকার লঙ্ঘিত হয়েছে এবং তার ভাবমূর্তি নষ্ট হয়েছে।'

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা