বিনোদন

সিদ্ধার্থে কোন গুজব চান না পরিবার

বিনোদন ডেস্ক: সিদ্ধার্থের পরিবার জানিয়েছে, বুধবার রাতে সুস্থ ছিলেন সিদ্ধার্থ। রাতের খাবার খেয়ে ঘুমতে গিয়েছিলেন। সিদ্ধার্থ সন্ধ্যায় তার মায়ের সঙ্গে গল্পও করেছিলেন। তার পর আর ঘুম থেকে ওঠেননি সিদ্ধার্থ।

কুপার হাসপাতালের মুখপাত্র জানিয়েছেন ‘হাসপাতালে আনার আগেই সিদ্ধার্থর মৃত্যু হয়।’ সিদ্ধার্থকে সকাল সাড়ে ১০টায় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসকরা। সিদ্ধার্থের মা এবং দুই বোন পুলিশকে জানিয়েছেন, তার মৃত্যুতে কোনও রহস্য নেই। ‘অস্বাভাবিক’ বা ‘মানসিক অবসাদ’-এর মতো শব্দ এ ক্ষেত্রে প্রযোজ্য নয়। কোনও রকম গুজব না ছড়ানোর অনুরোধ করেছেন তারা।

পরিবার তার ময়নাতদন্তের রিপোর্টের জন্য অপেক্ষা করছে। চিকিৎসকের ধারণা, হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ‘ব্রোকেন বাট বিউটিফুল’ ওয়েব সিরিজের অভিনেতার। কারও ধারণা, অতিরিক্ত শরীরচর্চার কারণে শরীরে ক্ষতি হয়েছে। নেটাগরিকদের এক অংশ আবার মনে করছেন, এই মৃত্যু স্বাভাবিক নয়। খুন হয়েছেন বলে অভিযোগ জানাচ্ছেন কেউ কেউ। ইতিমধ্যে ফেসবুক গ্রুপ তৈরি হয়ে গিয়েছে, ‘জাস্টিস ফর সিদ্ধার্থ শুক্ল’। যেখানে ভক্তরা তার মৃত্যুকে হত্যা বলে দাবি করে বিচার চেয়েছেন। সুত্র: আনন্দবাজার

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা