বিনোদন

আজ গিটার যাদুকরের জন্মদিন

বিনোদন ডেস্ক: রূপালী গিটার ফেলে চলে গেছেন কিংবদন্তি ব্যান্ড তারকা আইয়ুব বাচ্চু। তবে বাংলা সংগীতের আকাশে হয়ে আছেন ধ্রুবতারা। দেশীয় ব্যান্ড সংগীতের এই অগ্রপথিক যদি বেঁচে থাকতেন, তাহলে সোমবার (১৬ আগস্ট) তিনি পা দিতেন ৬০ বছরে। বিশেষ এই দিনে ভক্ত-অনুরাগীরা তাকে স্মরণ করছেন শ্রদ্ধা আর ভালোবাসায়।

১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামের এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন আইয়ুব বাচ্চু। ২০১৮ সালের ১৮ অক্টোবর পৃথিবী থেকে বিদায় নেন সবার প্রিয় ‘এবি’।

আইয়ুব বাচ্চু ছিলেন একাধারে গায়ক, লিড গিটারিস্ট, গীতিকার, সুরকার ও প্লেব্যাক শিল্পী। মৃত্যুর আগ পর্যন্ত নিজের গড়া ব্যান্ড দল এলআরবি’র লিড গিটারিস্ট ও ভোকাল হিসেবে কাজ করে গেছেন। এর আগে সত্তরের দশকের শেষে ‘ফিলিংস ব্যান্ড’-এ যোগ দেন। এরপর দশ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবেও কাজ করেছিলেন।

আইয়ুব বাচ্চু ১৯৯১ সালে প্রতিষ্ঠা করেছিলেন এলআরবি। এরপর ‘রূপালি গিটার’, ‘রাত জাগা পাখি হয়ে’, ‘মাধবী’, ‘ফেরারি মন’, ‘এখন অনেক রাত’, ‘ঘুমন্ত শহরে’, ‘বার মাস’, ‘হাসতে দেখ’, ‘উড়াল দেব আকাশে’, ‘কষ্ট পেতে ভালোবাসি,’ ‘সেই তুমি কেন অচেনা হলে’, ‘একদিন ঘুম ভাঙ্গা শহরে’, ‘মেয়ে ও মেয়ে’, ‘কবিতা সুখ ওড়াও’, ‘এক আকাশ তারা’সহ অসংখ্য শ্রোতাপ্রিয় গান এই ব্যান্ড দলটি থেকে উপহার দিয়েছেন তিনি। যে গানগুলো এ প্রজন্মের মানুষের মুখে মুখে ঘুরে।

আইয়ুব বাচ্চু সংক্ষেপে শ্রোতা-ভক্তদের কাছে এবি নামে পরিচিত। মূলত রক ঘরানার গান করলেও আধুনিক গান, ক্লাসিকাল এবং লোকগান দিয়েও শ্রোতাদের মুগ্ধ করেছেন গুণী এই শিল্পী।

গীটারের ছয় তার যেন তার জন্যই তৈরি হয়েছিল। গানের বাইরে গীটারের সঙ্গে সখ্যতা আর বোঝাপড়া ছিল দুর্দান্ত। তাইতো তাকে বলা হয় গীটারে জাদুকর। গীটারের ছয় তারে বেঁধেছেন আনন্দের, আবার কখনো বেদনা ভরা পঙক্তিমালার সুর।

‘ফেরারী মন হয়তো কোনো বাঁধাই মানে না’ গানের কথার মতোই সব বাঁধা উপেক্ষা করে আজ আইয়ুব বাচ্চু না ফেরার দেশের বাসিন্দা। আইয়ুব বাচ্চু গেয়েছিলেন ‘চলো বদলে যাই’। বদলে গিয়ে অচেনা ভুবনে রয়েছেন। সেখান থেকে আর না ফিরলেও আইয়ুব বাচ্চু গান-সুর আর সৃষ্টিতে বেঁচে থাকবেন বাংলার সংগীতপ্রেমীদের মনে অনন্তকাল।

সান নিউজ/এমএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা