বিনোদন

মায়া চরিত্রে মিথিলা

বিনোদন ডেস্ক : পাঠ্য হিসেবে যখন শেক্সপিয়রের ‘ম্যাকবেথ’ পড়েছিলেন, সেই সময় থেকেই তা নিজের মতো করে পর্দায় রূপ দেওয়ার কথা মাথায় ছিলো পরিচালক রাজর্ষি দে-র। আগামী ছবি ‘মায়া’ তার সেই স্বপ্নই পূরণ করতে চলেছে। মুখ্য ভূমিকায় রাফিয়াত রশিদ মিথিলা, এ পার বাংলায় যার প্রথম কাজ এটিই। মাহিরা থেকে মায়া হয়ে ওঠার জার্নিতে বিভিন্ন রূপে এ ছবিতে ধরা দেবেন মিথিলা।

১৯৮৯ -এর কলকাতা থেকে গল্পের শুরু, যা এসে শেষ হয় সাম্প্রতিক সময়ে। ধর্ষিতা হওয়ার পরে এক সংখ্যালঘু নারী কী ভাবে ঘুরে দাঁড়ায়, অল্টার ইগো রূপে পুরুষতন্ত্রের শিকল ছেঁড়ার প্রেরণা জোগায় অন্য নারীদের— সেই গল্পই বলবে ‘মায়া’। পরিচালকের কথায়, ‘‘আমার মনে হয় নাটকটা যে সময়ে লেখা, তখন অভিনয়ের জন্য নারীচরিত্র পাওয়া যেত না বলেই হয়তো ম্যাকবেথকে সামনে রাখা হয়েছিল। কাহিনির আসল চালিকাশক্তি কিন্তু লেডি ম্যাকবেথই। নারীক্ষমতায়নের আঙ্গিক থেকেই ধরতে চেষ্টা করেছি গল্পটাকে।’’

প্রথম ছবিতেই এমন একটি চ্যালেঞ্জিং চরিত্র পেয়ে উত্তেজিত মিথিলাও, ‘‘গল্পটা ‘ম্যাকবেথ’-এর অনুপ্রেরণায় তৈরি বলেই আগ্রহ জন্মেছিলো প্রথমে। ছবিতে তিনটে আলাদা বয়সে, আলাদা লুকে দেখা যাবে আমাকে। আশা করি, এখানে প্রথম এই কাজে আমার অভিনয় ভালো লাগবে সকলের,’’ বললেন মিথিলা।

জেনিভা বিশ্ববিদ্যালয়ের গবেষক এবং আন্তর্জাতিক এনজিও-র কর্মী মিথিলা স্পষ্ট জানালেন, পৃথিবীর যে প্রান্তেই থাকুন, অভিনয় ছাড়া তিনি থাকতে পারবেন না। ‘‘বৈবাহিক সূত্রে এখন কলকাতাতেই থাকছি, তাই এখানেই কাজ করবো। বেশ কিছু প্রস্তাব পেয়েছি গত বছর থেকে।’’ প্রথম ছবির আগে স্বামী সৃজিত মুখার্জি কি কোনো পরামর্শ দিয়েছিলেন? ‘‘এই ছবিতে রাজর্ষিদাই আমার ক্যাপ্টেন। আর শুটে যাওয়ার আগে পর্যন্ত আমার চরিত্র সম্পর্কে কিছু জানাইনি সৃজিতকে। আসলে প্রভাবিত হতে চাইনি,’’ জবাব মিথিলার।

ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়কে। ডানকানের আদলে তৈরি দরবার শর্মার চরিত্রটি ডার্ক, সর্ব অর্থে খল একটি চরিত্র। ‘‘এমন চরিত্রে আগে কখনও আমাকে দেখা যায়নি। একজন উদ্ধত ও লম্পট প্রযোজক, যার অপরাধজগৎ, মাদকব্যবসার সঙ্গে যোগ রয়েছে,’’ বললেন কমলেশ্বর। ছবিতে তাঁর ছেলের চরিত্রে রাহুল। নেশাসক্ত, ঘেঁটে যাওয়া শৈশবের স্মৃতি বয়ে নিয়ে চলা তাঁর চরিত্র ময়ঙ্ক শর্মা। ‘‘সে অর্থে ছবিতে খুব বেশি দৃশ্য নেই আমার, কিন্তু সেটুকুই খুব গুরুত্বপূর্ণ। আর রাজর্ষি নিজে একজন অভিনেতা হওয়ায় সেটে প্রচুর ইম্প্রোভাইজ় করেছি সকলে,’’ বললেন রাহুল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা