বিনোদন

নায়িকা একা গ্রেফতার

বিনোদন ডেস্ক: হাজেরা নামের এক গৃহকর্মীকে নির্যাতন করায় ঢাকায় চলচ্চিত্রের চিত্রনায়িকা একাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৩১ জুলাই) রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় নির্যাতিত গৃহকর্মীকেও উদ্ধার করা হয়েছে।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে ঢাকাই সিনেমার অভিনেত্রী একাকে জিজ্ঞাসাবাদের জন্য হাতিরঝিল থানায় নেয়া হয়েছে বলে জানিয়েছেন হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) হারুন অর রশীদ।

তিনি বলেন, আমাদের কাছে ৯৯৯ এ থেকে ফোন আসে। তারপর সন্ধ্যা সাতটার সময় আমরা তাকে রামপুরা এলাকা থেকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসি। জিজ্ঞাসাবাদ এখনও শুরু হয়নি। এ বিষয়ে এখনও কোনো মামলা হয়নি বলে জানান এ কর্মকর্তা।

হাতিরঝিল থানার পরিদর্শক অপারেশন গোলাম আজম বলেন, অত্র থানার উলন বন্ধু নিবাসের নয় তলায় চিত্রনায়িকা একা'র বাসায় ছুটা কাজ করতেন হাজেরা বেগম (৩০) নামে এক গৃহকর্মী।

তিনি বলেন, আমরা প্রথমে নির্যাতনের শিকার গৃহকর্মীকে উদ্ধার করি। পাশাপাশি নায়িকা একাকে আটক করে থানায় নিয়ে আসি। ভিকটিমকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠিয়েছি। গৃহকর্মীর হাতে ও মাথায় আঘাত রয়েছে। ঘটনার পরপর ঐ এলাকায় প্রচুর মানুষ জামায়েত হয়ে যায়।

আহতের বরাদ দিয়ে ঢামেক হাসপাতালে গৃহকর্মীর স্বামী রিকশা চালক রফিক বলেন, তার স্ত্রী হাজেরা বাসা-বাড়িতে ছুটা কাজ করেন। ঐ নায়িকার বাসায় কাজ করতো ৩ মাস যাবত। যতটুকু জানতে পারি, নায়িকা একই ভবনে বাসা বদল করছেন। তাই হাজেরাকে সময়ের বাইরে থাকতে বলেছেন। তার প্রতি উত্তরে খাদিজা তাকে বলেন আগে বলতেন, তাহলে অন্য বাসাগুলোকে জানিয়ে আসতে পারতাম। এতে তিনি বলেন, তোমার আর কাজ করতে হবে না। এসব কথার প্রেক্ষিতে ঐ হাজেরা বলেছিল ঠিক আছে, আমার বেতন দিয়ে দেন। এতে তিনি রাগান্বিত হয়ে আমার স্ত্রীকে ভারি কোন বস্তু দিয়ে পিটিয়ে আহত করেন। বিষয়টি আশপাশের লোকজন টের পেয়ে পুলিশকে সংবাদ দিয়েছে।

আমি পরে সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে এসব তথ্য জানতে পেরেছি। এদিকে পুলিশ হাজেরাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নিয়ে গেছেন। হাজেরা উলন এলাকায় পরিবার নিয়ে থাকেন।

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

১৯৯৮ সালে কাজী হায়াৎ পরিচালিত তেজী চলচ্চিত্রে মান্নার বিপরীতে অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে একার।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা