বিনোদন

মমতাকে মাফিয়া বললেন কঙ্গনা

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীকে নিয়ে আবারও আপত্তিকর মন্তব্য করছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। বৃহস্পতিবার (২৯ জুলাই) দিল্লিতে গীতিকার জাভেদ আখতার ও অভিনেত্রী শাবানা আজমির সঙ্গে বৈঠক করেন মমতা। এটাকে ‘মাফিয়া’দের বৈঠক উল্লেখ করে ফেসবুকে পোস্ট করেন কঙ্গনা।

এর আগেও পশ্চিমবঙ্গে বিধানসভার নির্বাচন ও তার পরবর্তী সময়ে মমতার বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করে সমালোচিত হয়েছিলেন কঙ্গনা।

সেখানে বলেছিলেন, ‘বাংলাদেশি আর রোহিঙ্গারা মমতা ব্যানার্জী সবচেয়ে বড় শক্তি…। যা ট্রেন্ড দেখছি তাতে বাংলায় (পশ্চিমবঙ্গ) আর হিন্দুরা মেজরিটিতে নেই এবং তথ্য অনুযায়ী গোটা ভারতবর্ষের তুলনায় বাংলার মুসলিমরা সবচেয়ে গরীব আর বঞ্চিত। ভালো, আরেকটা কাশ্মীর তৈরি হচ্ছে ‘

উস্কানিমূলক মন্তব্যের জন্য একাধিক মামলা হয়েছে তার বিরুদ্ধে। বিতর্কিত মন্তব্যের জন্য তার টুইটার অ্যাকাউন্ট বন্ধ করে দেয়া হয়েছে। কিন্তু তাতেও থেমে নেই তিনি। আবারও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছেন তিনি। তার পোস্ট ঘিরে সমালোচনার ঝড় উঠেছে।

গত বৃহস্পতিবার তৃণমূল মমতা ব্যানার্জীর সঙ্গে দেখা করেন বলিউডের কিংবদন্তি গীতিকার জাভেদ আখতার এবং খ্যাতনামা অভিনেত্রী শাবানা আজমি। মমতার নেতৃত্বেই কি ২০২৪ সালে কেন্দ্রে পরিবর্তন আসবে? এমন প্রশ্নের জবাবে জাভেদ আখতার বলেন, ‘কে নেতৃত্ব দেবেন সেটা গুরুত্বপূর্ণ নয়। দেশে পরিবর্তন আসাটাই আসল ব্যাপার। দেশের সার্বিক পরিস্থিতি বদলাতে হবে। আমার মনে হয়, ২০২৪ এ পরিবর্তন আসা দরকার এবং পরিবর্তন আসবেই। দেশের গণতান্ত্রিক পরিস্থিতির আরও উন্নতি হবে।’

জানা গেছে, ‘খেলা হবে’ নিয়ে জাভেদ আখতারকে একটি গান লেখারও অনুরোধ জানিয়েছেন তৃণমূল প্রধান মমতা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা