বিনোদন

আমার স্বামী নির্দোষ, মুক্তি দিন: শিল্পা শেঠি

সাননিউজ ডেস্ক: বলিউড তারকা শিল্পা শেঠি তার স্বামী রাজ কুন্দ্রাকে নিদোর্ষ দাবি করে মুক্তি চেয়েছেন। শিল্পার স্বামীকে পর্ণগ্রাফি মামলায় গ্রেপ্তারের পর আদালতের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে।

ভারতের একটি প্রভাবশালী সংবাদমাধ্যম জানিয়েছে, শুক্রবার (২৩ জুলাই) রাজ কুন্দ্রার কর্মকাণ্ডের বিষয়ে শিল্পাকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। টানা ৬ ঘণ্টা চলে জিজ্ঞাসাবাদ।

পুলিশের কাছে শিল্পা বলেছেন, রাজ কুন্দ্রার অ্যাপে যে ভিডিও ছিল তা ইরোটিকা, কিন্তু পর্ণ নয়। সুতরাং আমার স্বামী নির্দোষ; তাকে মুক্তি দিন।

শিল্পা আরও বলেন, পর্ণকাণ্ডে রাজের বোন জামাই সম্পৃক্ত; রাজ নন। তাই নিজের স্বামীর দ্রুত মুক্তি চান তিনি।

যদিও শিল্পার দাবি এবং তার কাজের মধ্যে কিছুটা অমিল দেখা গেছে। রাজ কুন্দ্রা গ্রেপ্তার হওয়ার পর তার কোম্পানি ‘ভিয়ান ইন্ডাস্ট্রিজ’-এর পরিচালক পদ থেকে সরে দাঁড়িয়েছেন শিল্পা।

মুম্বাই পুলিশ ১৯ জুলাই রাতে রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করে। এর আগে তার আরও ৮ সহযোগীকে গ্রেপ্তার করা হয়।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা