বিনোদন

বলিউডে হৃত্বিক-দিপীকা জুটি

বিনোদন ডেস্ক : চলতি বছরে নিজের জন্মদিনে ফ্যানদের 'রিটার্ন গিফট' দিয়েছিলেন হৃত্বিক রোশন। ঘোষণা করেছিলেন 'ফাইটার' নামে নতুন সিনেমায় কাজ করবেন তিনি। এখানে তার নায়িকা দীপিকা পাড়ুকন।

এবার পাওয়া গেল আরও এক 'সারপ্রাইজ'। 'ওয়ার' খ্যাত পরিচালক সিদ্ধার্থ আনন্দের এই নতুন ছবি হতে যাচ্ছে বলিউডের সর্বপ্রথম ‘Aerial action franchise’। অর্থাৎ সিনেমাটির বেশিরভাগ মারপিটের দৃশ্য হবে আকাশে। এর ফলে বলিউডে যোগ হতে চলেছে নতুন ইতিহাসের।

সূত্রের খবর, 'ওয়ার' ছবির রেকর্ডও নাকি ভেঙে দেবে এই ছবি। বলিউডের সমালোচক এবং ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শও টুইট করে এ খবর ঘোষণা করেছেন।

'ফাইটার'-এর বেশিরভাগ অ্যাকশন থাকবে আকাশে। তবে সঙ্গে রয়েছে আরও অনেক চমক।

এই ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে ভায়াকম ১৮। 'ফাইটার'-এর বাজেট থেকে শুরু করে এর শুটিংয়ের পরিকল্পনা যেভাবে করা হচ্ছে, তার থেকেই স্পষ্টভাবে আঁচ করা যায় আন্তর্জাতিক মানের অ্যাকশন সিনেমা নিয়েই আসতে চলেছে তারা৷

তবে ওটিটি নয় সিনেমা হলের কথা ভেবেই বানানো হবে ছবিটি।

ছবিটি নিয়ে ভিষণ উচ্ছ্বসিত হৃত্বিক রোশন ও দীপিকা পাড়ুকোন। এরই মধ্যে বেশ কিছু ছবি প্রকাশ করে আকাশে উড়তে প্রস্তুত বলেও জানিয়েছেন তারা।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা