বিনোদন

মাইকেল জ্যাকসনের প্রয়াণ দিবস আজ

বিনোদন ডেস্ক : পপসম্রাট মাইকেল জ্যাকসন মারা গেছেন ১২ বছর হয়ে গেল। এখনো তাঁকে নিয়ে বিশ্বের অগণিত মানুষের কৌতূহলের শেষ নেই। কারণ, গানের ভুবনে তিনি অনন্য।

আমেরিকা থেকে খবর এল তিনি আর নেই। যাকে বহুবার সম্বোধন করা হয়েছে পপ সম্রাট নামে। সেই পপ সাম্রাজ্যের অধিপতি মাইকেল জ্যাকসন আর নেই! মৃত্যু হয়েছে তাঁর? কিন্তু মাইকেলের কি মৃত্যু হতে পারে ? জ্যাকসন যুগের কি অবসান হতে পারে?

একযুগ পার হয়ে গেছে তবুও সেই প্রশ্ন ভক্তদের মনে। আর সেই অনুরাগীদের কাছে রয়েছে উত্তরও। এক কথায় এ যুগের অবসান সম্ভব নয় তার। মাইকেল জ্যাকসনের সাম্রাজ্যের অবসান সম্ভব নয়। ‘মুনওয়াক’ তো অমর! মাইকেল জ্যাকসন মরতে পারে না।

মাত্র পাঁচ বছর বয়স থেকেই সংগীত জগতে মাইকেল জ্যাকসন'এর সফল অগ্রযাত্রা৷ ষাট দশকে তিনি ও তাঁর চার ভাই-এর ‘দ্য জ্যাকসন ফাইভ' সংগীত গোষ্ঠী পেয়েছিল আন্তর্জাতিক খ্যাতি৷ মাইকেল ছিলেন এই গোষ্ঠীর প্রধান গায়ক।

১৯৭১ সালে মাত্র ১৩ বছর বয়সে তিনি শুরু করেন তাঁর একক ক্যারিয়ার ৷ একের পর এক হিট অ্যালবাম বের হয় বাজারে। ৮২ সালে তাঁর অ্যালবাম ‘থ্রিলার' তাঁকে এনে দেয় বিশ্বখ্যাতি। এই অ্যালবামের ব্যবসায়ীক সাফল্য এক নতুন রেকর্ড সৃষ্টি করে যা আজ অবধি কোনো সংগীত শিল্পী তা ভঙ্গ করতে পারেননি ৷

মাইকেল জ্যাকসন'এর জন্ম ১৯৫৮ সালের ২৯শে আগস্ট ইন্ডিয়ানা'র গ্যারি শহরে, এক আফ্রো-অ্যামেরিকান পরিবারে৷ বাবা জো জ্যাকসন ১৯৬৪ সালে, পাঁচ ছেলে – জেরমাইন, জ্যাকি, টিটো, মেরলন ও মাইকেল'কে নিয়ে প্রতিষ্ঠা করেন ‘দ্য জ্যাকসন ফাইভ' সংগীত গোষ্ঠী। কনিষ্ঠতম মাইকেল'এর অসাধারণ সংগীত ও নৃত্য পরিবেশনা দৃষ্টি আকর্ষণ করে অসংখ্য সংগীত রশিকদের৷ এর পরের বছরই ‘মোটাউন' রেকর্ড কোম্পানির সাথে চুক্তিবদ্ধ হন তাঁরা।

আর সেই থেকেই তাঁর অসাধারণ সফল সংগীত জীবন ঠেকিয়ে রাখা যায়নি। সংগীতের পাশাপাশি নৃত্য পরিবেশনায় তাঁর এক নতুন আঙ্গিকের অসামান্য কলা কৌশল মুগ্ধ করেছিল অসংখ্য শ্রোতা দর্শকদের। তিনিই একমাত্র পপ ও রক অ্যান্ড রোল সংগীত শিল্পী যিনি ‘ড্যান্স হল অফ ফেম'-এ অভিষিক্ত হয়েছেন।

সমাজ সেবায় উদ্বুদ্ধ মাইকেল শিশুদের সাহায্যার্থে প্রতিষ্ঠা করেছেন ‘হিল দ্য ওয়ার্ল্ড' ৷ তাঁর জীবদ্দশায় প্রায় ৩০ কোটি ডলার দান করেছেন ৩৯টি সাহায্য সংস্থার বিভিন্ন উন্নয়ন প্রকল্পে। সংগীত জীবনে পেয়েছেন আকাশচুম্বি জনপ্রিয়তা ও সাফল্য। বিশ্বব্যাপী ৭৫ কোটিরও বেশি অ্যালবাম বিক্রি হয়েছে তাঁর। ১৩ বার গ্র্যামিসহ সংগীত জগতের প্রায় সব ধরণের পুরস্কারে ভূষিত হয়েছেন তিনি ৷ ২০০৯ সালের ২৫শ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৫০ বছর বয়সে লস এঞ্জেলেস'এ মৃত্যুর কোলে ঢলে পড়েন পপ সম্রাট মাইকেল জ্যাকসন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা