মুখ ও মুখোশের বাংলা পোস্টার
বিনোদন

প্রথম সিনেমা মুখ ও মুখোশ

আহমেদ রাজু

বাংলাদেশের নাম তখন পূর্ব পাকিস্তান। কোনো সিনেমা তৈরি হতো না এখানে। কোলকাতা, বোম্বে ও লাহোরের সিনেমা দেখানো হতো এখানকার সিনেমা হলগুলোতে।

তখন ফরিদপুরের একটি ডাকাতির ঘটনা নিয়ে ১৯৫৩ সালের জানুয়ারি মাসে আবদুল জব্বার খান নির্মাণ শুরু করেন মুখ ও মুখোশ।

১৯৫৪ সালের ৬ আগস্ট সিনেমাটির মহরত হয় শাহবাগ হোটেলে। এখন যেটি বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি।

মুখ ও মুখোশের ইংরেজি পোস্টার

১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায় ছবিটি। প্রথমে পায় লাহোরে। কারণ বাংলাদেশের হল মালিকরা প্রথমে ছবিটি প্রদর্শন করতে আগ্রহ দেখায়নি।

বাংলাদেশে প্রথম প্রদর্শিত হয় মুকুল সিনেমা হলে। বর্তমানে আজাদ সিনেমা হল। পরে একযোগে প্রদর্শিত হয় ঢাকার রূপমহল, চট্রগ্রামের নিরালা, নারায়ণগঞ্জের ডায়মন্ড ও খুলনার উল্লাসিনী প্রেক্ষাগৃহে।

মুখ ও মুখোশের পরিচালক আবদুল জব্বার খান

ছবিটি নির্মাণে অর্থ সহায়তা দেয় ইকবাল ফিল্মস। নির্মাণ ব্যয় ছিল ৬৪ হাজার টাকা। প্রথম প্রদর্শনীতে আয় করে ৪৮ হাজার টাকা।

প্রধান ভূমিকায় অভিনয় করেন ইনাম আহমেদ। দ্বিতীয় মূখ্য ভূমিকায় আবদুল জব্বার খান নিজেই অভিনয় করেন। প্রধান নায়িকা ছিলেন পূর্ণিমা সেনগুপ্ত।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা