বিনোদন

প্রাক্তন প্রেমিককে বাঁচালেন ঐশ্বরিয়া

বিনোদন ডেস্ক: সাবেক বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রাই এবং ভাইজান খ্যাত সালমান খানের সম্পর্কের ভাঙ্গন বলিউডের আলোচিত ব্রেকআপগুলোর মধ্যে অন্যতম একটি।

গুঞ্জন রয়েছে সালমানের সঙ্গে সম্পর্ক ছেদের পর আরেক অভিনেতা বিবেক ওবেরয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন ঐশ্বরিয়া।

কিন্তু সবশেষে এই বিশ্ব সুন্দরীকে জীবনসঙ্গী হিসেবে পেয়ে যান অভিষেক বচ্চন। তবে একবার ঐশ্বরিয়ার এই ত্রিভূজিক সম্পর্ক নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ট্রল শেয়ার করে বেশ বিপাকেই পড়েছিলেন বিবেক।

বেশ কিছু দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ট্রল শেয়ার করেছিলেন বিবেক। এটি শেয়ার করার ব্যাপারটি মোটেও ভালোভাবে নিতে পারেননি ঐশ্বরিয়ার ভক্তসহ, স্বামী অভিষেকও।

সেই ট্রলে দেখা যায়, একটি ছবিতে তিনটি প্যানেল তৈরি করেছেন বিবেক। প্রথম ছবিতে সালমান এবং ঐশ্বরিয়া একসঙ্গে এবং উপরে লেখা 'ওপিনিয়ন পুল'।

দ্বিতীয় ছবিতে দেখা যায় বিবেকের সঙ্গে ঐশ্বরিয়া এবং উপরে ক্যাপশন দেওয়া 'এক্সিট পুল'। সবশেষে ঐশ্বরিয়ার সঙ্গে তার স্বামী অভিষেক এবং মেয়ে আরাধ্যার ছবি দিয়ে ক্যাপশনে লেখা 'রেজাল্ট'।

ছবটি শেয়ার করে বিবেক ক্যাপশনে লেখেন, 'হাহাহা! এটা আসলে কোনো রাজনীতি নয়। শুধুই জীবন।'

ছবিটি শেয়ার হওয়ার পর বেশ চটেছিলেন অভিষেক ও ঐশ্বরিয়া। এমনকি এ নিয়ে বিবেকের সঙ্গে কথা বলতে চেয়েছিলেন অভিষেক৷ মূলত এক হাত নিতে চেয়েছিলেন তিনি কান্ড জ্ঞানহীন বিবেককে। তবে ঐশ্বরিয়ার বারণে থেমে যান।

অন্যদিকে ঐশ্বরিয়ার ভক্তদের সমালোচনার মুখে আরও এক টুইট বার্তায় বিবেক জানান, 'সবাই আমাকে নিয়ে এমন শুরু করেছে কেন জানি না। আমি আসলে আমার কোন ভুলের জন্য ক্ষমা চাইবো। একটি মিমস নিয়ে হেসেছি, এটাই কি আমার অপরাধ?'

এই টুইটের পর ঐশ্বরিয়ার ভক্তদের সমালোচনা আরও বেড়ে গেলে পরবর্তীতে ক্ষমা চান বিবেক। তিনি লেখেন, 'আমার টুইটে আমি না বুঝেই ঐশ্বরিয়াকে কষ্ট দিয়ে ফেলেছি। আমি এখনই আমার টুইট মুছে দিচ্ছি। সবার কাছে আমি ক্ষমা চাই। কোনো মেয়েকেই আমাদের কোনো কথা দ্বারা আঘাত বা কষ্ট দেওয়া ঠিক নয়। আবারো সকলের কাছে ক্ষমা চাই আমি।'

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা