বিনোদন

কবরীর মৃত্যুতে শোবিজ অঙ্গনে বিষাদের সুর

বিনোদন ডেস্ক: বিষাদের বাতাস বইছে দেশের শোবিজ অঙ্গনে। চারদিকে মন খারাপের সুর। কিংবদন্তি অভিনেত্রী ও নির্মাতা সারাহ বেগম কবরীর চলে যাওয়ার খবর সবকিছুই যেন নিস্তব্ধ করে দিয়েছে। করোনা আক্রান্ত হয়ে অভিনেত্রী সারাহ বেগম কবরী মারা গেছেন।

শুক্রবার রাত ১২টা ২০মিনিটে রাজধানীর শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

কবরীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন অঙ্গনে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক তারকাই তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

সুবর্ণা মুস্তাফা লিখেছেন, আপনার হাসি, আপনার অভিনয়, আপনার মিষ্টিমুখ- সকল বয়সের শ্রোতাদের মন্ত্রমুগ্ধ করেছে। রুপালি পর্দার সেরা অভিনেত্রী। আমি কীভাবে আপনাকে বিদায় জানাব! দমবন্ধ লাগছে! শান্তিতে থাকুন কবরী ফুপু।

চিত্রনায়ক শাকিব খান লিখেছেন, কিংবদন্তি এই মানুষটির সঙ্গে আমার অসংখ্য স্মৃতি। যখনই দেখা হতো আমাকে স্নেহ করতেন। তার সময়কার বিভিন্ন স্মৃতি শেয়ার করতেন। কবরী আপার মৃত্যুতে প্রিয় অভিনেত্রী হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। যেখানেই থাকুন, ভালো থাকুন কবরী আপা...।

ফাহমিদা নবী লিখেছেন, আজ আর কোনো ছবি নয়, মনের ভেতর থাকুক সেই ছবি, যে ছবি চির অমলিন। কিন্তু এই ছবিটা না দিয়ে পারলামনা। কেমন যেন মায়া আর কষ্টমাখা আত্মবিশ্বাসী ছবিটা! ছবিটাতে একজন সংগ্রামী, কষ্টকে জয় করা এবং আবার স্বপ্ন দেখবার প্রত্যয়ে নিজেকে তৈরি করার একজন নতুন সাহসি নারীকে দেখলাম, মনে হলো উনাকে নিয়ে লিখে কিছুটা হারানোর বেদনা ভুলি!

কনক চাঁপা লিখেছেন, আসলেই আর পারছি না! কবরী আপা নেই। ঘণ্টা পাঁচেক আগে দোয়া চেয়ে স্ট্যাটাস দিলাম আর এখনই এটা শুনলাম! এভাবেই আমরা একে একে হারাব আমাদের প্রিয়জনকে! প্রিয়জন চলে গেলে পাঁজরটাই মনে হয় ভেঙে যায়। আর যদি মোটামুটি নিয়মিত হয় তখন তা সহ্যের বাইরে চলে যায়। আল্লাহ, এই রমজানে চলে যাওয়া মানুষটিকে এবং আরও যারা চলে যাচ্ছেন সবাইকে তুমি দয়া কর।

মমতাজ বেগম লিখেছেন, হাজার বছর বেঁচে থাকুন মানুষের হৃদয়ে।

আঁখি আলমগীর লিখেছেন কবরী আন্টি, ওপারে ভালো থাকবেন। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন।

জায়েদ খান লিখেছেন, কবরী আপা নেই। ভাবতেই কেমন লাগছে।

বিজরী বরকতুল্লাহ লিখেছেন, বরেণ্য অভিনয়শিল্পী কবরী সারোয়ার রাত ১২টা ২০ মিনিটে এ চলে গেলেন সবাইকে ছেড়ে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার আত্মার শান্তি কামনা করি। আল্লাহ উনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।

বেলাল খান লিখেছেন, আমাদের কৈশোর কালের নায়িকা ছিলেন কবরী। মুগ্ধ হয়ে দেখতাম। কী মিষ্টি হাসি তার! শেষ বয়সে এসে রাজনীতিতেও নাম লেখালেন। এমপি হলেন। করোনা আক্রান্ত হয়ে গত কয়েক দিন ধরেই আইসিইউতে মেকানিক্যাল ভেন্টিলেটরে ছিলেন তিনি। আজ চলে গেলেন চিরতরে (ইন্নালিল্লাহে ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

শাহনাজ খুশি লিখেছেন, সব চেষ্টা ব্যর্থ করে চলে গেলেন কবরী আপা! কোথায় যেন একটা আশা ছিল, সবাইকে অবাক করে, আপনি সেই চিরচেনা মিষ্টি হাসি দিয়ে ফিরে আসবেন। কিন্তু এলেন না। শ্রদ্ধা, ভালোবাসা। ওপারে শান্তিতে ঘুমান।

বিদ্যা সিনহা মিম লিখেছেন, ওপারে আপনি ভালো থাকুন। বিদায় কিংবদন্তি।

জুলফিকার রাসেল লিখেছেন, প্রিয় অভিনেত্রী কবরীও চলে গেলেন! আমাদের আকাশে আলো কমে যাচ্ছে!

সিয়াম আহমেদ লিখেছেন, অবশেষে ঢাকাই চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেত্রী চলচ্চিত্রের ‘মিষ্টি মেয়ে’খ্যাত সারাহ বেগম কবরী চলে গেলেন করোনা আক্রান্ত হয়ে। আমি তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করি।

ইমন সাহা লিখেছেন, কতো স্মৃতি, কতো আদর, ভালোবাসা, শাসন পেয়েছি আপনার কাছ থেকে। ঈশ্বর আপনার আত্মার মঙ্গল করুক আন্টি।

বুবলি লিখেছেন, মৃত্যু সবচেয়ে বড় সত্য কিন্তু এত অবিশ্বাস্য কেন? আমাদের সবার মৃত্যু হবে জেনেও মানতে ইচ্ছে করোনা কেন? পৃথিবীতে হয়তো এমন অনেক কোনো কোনো উত্তর নেই। ওপারে ভালো থাকবেন কবরী ম্যাডাম। আপনার আত্মার মাগফেরাত কামনা করছি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা