বিনোদন

‘কচি’ সাজতে বয়স লুকিয়েছেন যে অভিনেত্রীরা!

বিনোদন ডেস্ক : বলিউড তারকাদের নিয়ে বিভিন্ন গুঞ্জন শোনা যায় মাঝে মাঝেই। বলিউড নায়ক -নায়িকাদের অনেক বিষয়ই থাকে গোপন। আর তার সবথেকে বড় উদাহরণ হলো বয়স। হিরোদের বয়স যাই হোক না কেন, তারা লিড রোলে অভিনয় করার সুযোগ পান প্রায় সবসময়ই। কিন্তু নায়িকারা সামান্য বুড়ি হয়ে গেলেই লিড চরিত্র থেকে বাদ পড়ে যান। কাজ পাওয়ার জন্য হোক বা অন্য কোনো কারণে, বলিউডের কয়েকজন অভিনেত্রী রয়েছেন যারা নিজেদের বয়স লুকিয়েছেন। তার তাদের নাম শুনলে আপনি সত্যিই চমকে যাবেন।

সারা আলি খান
বলিউডের নতুন হার্টথ্রব সারা একটি সাক্ষাৎকারে বলেছিলেন তিনি ১৯৯৫ সালে জন্মেছেন। কিন্তু অনলাইন সার্চ করলেই দেখা যায় তার জন্মের সাল ১৯৯৩। অন্যদিকে, সাইফ আলি খানের প্রথম স্ত্রী অমৃতা সিংয়ের সঙ্গে তার বিয়ে হয়েছিল ১৯৯১ সালে। তিনিই একবার বলেছিলেন তিনি প্রথম বাবা হয়েছিলেন বিয়ের দু’বছর পর। সেই হিসেবেও সারার জন্মসাল ১৯৯৩ সালেই হয়।

দিশা পাটানি
২০১২সালে একটি ভিডিওতে দিশা দাবি করেছিলেন তার জন্ম ১৯৯২ সালের ১৩ জুন। পরে ২০১৬সালের একটি সাক্ষাৎকারে তিনি বলেছিলেন তার জন্মসাল ১৯৯৫সালের ২৭ জুলাই। তাই নায়িকার বয়স নিয়ে বিতর্ক রয়েছে।

কঙ্গনা রানাউত
কঙ্গনা দাবি করেছিলেন ২০০৯ সালে তার বয়স ছিল ২২বছর। কিন্তু তার সেসময় নায়িকার পাসপোর্টে উল্লেখিত বয়স অনুযায়ী তার বয়স ছিল ২৮ বছর।

ক্যাটরিনা কাইফ
ক্যাটরিনা একটি সাক্ষাৎকারে দাবি করেছিলেন তিনি রণবীর কাপুরের চেয়ে বয়সে ছোট। কিন্তু হিসেব বলছে, রণবীর ১৯৮২ সালে জন্মেছিলেন। সেই অনুযায়ী তার বয়স ৩৬, ক্যাটরিনার জন্মসাল ১৯৮১, সেই অনুযায়ী ক্যাটের বয়স এখন ৩৭ বছর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা