বিনোদন

কপিরাইট লঙ্ঘনে কঙ্গনার বিরুদ্ধে এফআইআর

বিনোদন ডেস্ক: বলিউড কুইন কঙ্গনা রনৌত এবার অভিযুক্ত হলেন কপিরাইট লঙ্ঘন ইস্যুতে। শুক্রবার (১২ মার্চ) ভারতের মুম্বাইয়ের খর থানায় অভিনেত্রীসহ তার বোন রঙ্গোলি চান্দেল, ভাই অক্ষত রনৌত এবং কমল কুমার জৈনের বিরুদ্ধে স্ক্রিপ্ট চুরির অভিযোগে এফআইআর করা হয়েছে।

‘মনিকর্ণিকা রিটার্ন্স: দ্য লেজেন্ড অব দিদ্দা’ ছবিটির চিত্রনাট্য মৌলিক নয় বলে দাবি করেছেন লেখক আশিস কৌর। তার ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন’ বইতে তার একার স্বত্ব রয়েছে। কিন্তু কঙ্গনা রনৌত সে বই থেকে কাহিনী চুরি করেছেন বলে এফআইআর দায়ের করলেন লেখক। দিদ্দার জীবনকাহিনীর উপরে বিস্তারিত বর্ণনা রয়েছে ‘দিদ্দা: দ্য ওয়ারিয়র কুইন’-এ। এমনটাই জানিয়েছেন আশিস।

২০১৯ সালে ‘মনিকর্ণিকা: দ্য কুইন অব ঝাঁসি’ মুক্তি পেয়েছিল। কঙ্গনার সেই ছবিটি নিয়েও বিতর্ক শুরু হয়েছিল। পরিচালক কৃষ অভিযোগ করেছিলেন, অভিনেত্রী তার জায়গা নিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। ছবিটির সমস্ত কৃতিত্ব নিজের নামে করে নেওয়ার চেষ্টা করেছিলেন তিনি। সে ছবির দ্বিতীয় ভাগ হিসেবে তৈরি হচ্ছে ‘মনিকর্ণিকা রিটার্ন্স: দ্য লেজেন্ড অব দিদ্দা’।

জানা গেছে, যোদ্ধা দিদ্দাকে নিয়ে জীবনকাহিনী লিখেছেন আশিস। এমন সব তথ্য সেখানে ছিল, যা অন্য কোথাও পাওয়া সম্ভব নয়।

একটি বিবৃতি জারি করেছেন লেখক আশিস। সেখান থেকেই জানা গেছে, কঙ্গনা ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। লেখকের অভিযোগ, ‘একজন সাধারণ মানুষের মেধা স্বত্ব চুরি করা হয়েছে। যিনি করেছেন, তিনি নিজে এক জন বিখ্যাত, প্রভাবশালী মানুষ। কিন্তু সাধারণের জন্য পুলিশের সাহায্য নেয়া বা কোনও পদক্ষেপ করা অত সহজ নয়।’

কাশ্মীর উপত্যকার প্রথম নারী সম্রাজ্ঞী রানি দিদ্দার জীবনকাহিনী অবলম্বনেই কঙ্গনা ‘মণিকর্ণিকা’ সিকুয়েল তৈরি করতে চলেছেন। এপ্রসঙ্গে আশিস কাউল এর আগে বলেছেন, জম্মু-কাশ্মীরের লোহার রাজবংশের রানি দিদ্দার জীবনকাহিনী নিয়ে লেখা বইয়ের উপর আমার এক্সক্লুসিভ কপিরাইট রয়েছে। এবার এটা কি আমায় বিশ্বাস করতে হবে যে, কোনও এক অভিনেত্রী তথা সমাজকর্মী তিনি নিজের ছবির জন্য নিজের মতো করে রানি দিদ্দার জীবনকাহিনী সাজিয়েছেন?’

লেখকের কথায়, রানি দিদ্দার জীবনকাহিনী অবলম্বনে ছবি তৈরি হলে তার বই থেকেই যাবতীয় তথ্য পাওয়া যাবে, সেই প্রেক্ষিতে কীভাবে তার অনুমতি ছাড়া অন্য কেউ রানি দিদ্দাকে নিয়ে ছবি তৈরি করতে পারেন?

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা