বিনোদন

শিশুদের বইমুখী করতে নাটক ‘বইপোকার পাঠাগার’

সাংস্কৃতিক প্রতিবেদক: শিশুদের মননের বিকাশে সংস্কৃতির রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। আর সেই লক্ষ্যেই ‘বইপোকার পাঠাগার’ নামের শিশুতোষ নাটক মঞ্চে আনছে দনিয়া সবুজ-কুঁড়ি কচি-কাঁচার মেলা।

শুক্রবার (১২ মার্চ ) রাজধানীর দনিয়ার স্টুডিও থিয়েটার হলে অনুষ্ঠিত হতে যাচ্ছে নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন। অপূর্ব কুমার কুন্ডু রচিত এই নাটকটির নির্দেশনায় আছেন আবু আজাদ।

প্রযুক্তির এই যুগে শিশুরা বই পড়া প্রায় ভুলতে বসেছে। ভিডিও গেইম নিয়েই কাটছে কোমলমতিদের দিনরাত। যার কারণে তাদের মনোজাগতিক বিকাশ ঘটছে না। আর শিশু-কিশোরদের বই পড়তে, পাঠাগারমুখী করতে উৎসাহ দেয়ার লক্ষ্য নিয়েই রচিত হয়েছে নাটকটি। সাধারণ পাঠ্য বইয়ের পাশাপাশি সৃজনশীল বই মানুষের নীতি-নৈতিকতাসহ জ্ঞানের পরিধি বৃদ্ধি করে। বই পড়া তথা শিশু-কিশোরদের পাঠাগারমূখি করাই এই নাটকটি মঞ্চায়নের মূল উদ্দেশ্য।

বইপোকার পাঠাগারে লাইব্রেরিয়ান হিসাবে বক্কর সাহেবের তেত্রিশ বছর পার। প্রতিদিন প্রভাতে লাইব্রেরির দরজা খোলেন, সারা সকাল লাইব্রেরির সেলফের ধুলা ঝাড়েন, বই সাজান, মেঝে ধুয়ে মুছে পরিষ্কার করে পাঠক-পাঠিকা সর্বসধারণের জন্য লাইব্রেরি উন্মুক্ত করেন এবং সাথে চলতে থাকে নথি গ্রন্থে নতুন বইয়ের নাম লিপিবদ্ধকরণ, বই ফেরত মেয়াদের তারিখ নিরিক্ষণ করার কাজ।

শিশু, কিশোর- কিশোরী, বয়ঃবৃদ্ধ সকলে পড়তে আসে, নিমগ্নচিত্তে বই পড়ে, দরকারী বই নথিতে লিপিবদ্ধ করে আর লাইব্রেরী ব্যবহারের সময়সীমা শেষ হলে বক্কর সাহেব পাঠকদের রওনা করিয়ে নিজেও লাইব্রেরি বন্ধ করে বাড়ীর উদ্দেশ্যে রওনা দেন। এমনি এক রাতে লাইব্রেরি বন্ধ হলে অন্ধকার লাইব্রেরিতে বেরিয়ে আসে বইয়ের পোকা গিট্টু আর জিনিয়াস, বইয়ের মাঝেই যাদের বসত ঘর। তারা যত্ন করে বইয়ের পাতা কাটে, কাটার মধ্যে দিয়ে পাতায় অংকিত চিত্র এবং লেখা আত্মস্থ করে আবার পারষ্পরিক কথোপকথনের মধ্য দিয়ে অর্জিত জ্ঞান সম্প্রসারণ করে।

এভাবেই কাঠবাদাম কাটার সুবাদে এসে পড়ে পথ থেকে হোয়াইট হাউজে পৌঁছে যাওয়া প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন, কুমোরের মৃৎশিল্পের সুবাদে ভাবুক বঙ্কু আর মহামরী রুখে দেবার সূত্রে হ্যামিলিওনের বংশীওয়ালা। চরিত্র আসে চরিত্র যায় কিন্তু তাদের কথা-কাব্য-দৃশ্যকল্পে লাইব্রেরির আবহ চেতন পায়, বইয়ের অক্ষর-শব্দ- বাক্য উদ্ভাসিত হয়, জ্ঞান প্রজ্জলিত হয়ে আঁধার হঠায়। প্রভাতে বক্কর সাহেব পুনরায় লাইব্রেরি খুললে গিট্টু- জিনিয়াস আবার বইয়ের পাতায় লুকায়।

লাইব্রেরিয়ান বক্কর সাহেব সেলফের ধুলা ঝাড়ে, বই সাজায়, মেঝে ধোয়ায়, গ্রন্থে নাম লিপিবদ্ধ করে, বই ফেরতের মেয়াদের তারিখ নিরিক্ষণ করে আর লাইব্রেরি খুলে পাঠক-পাঠিকাদের আগমনের অপেক্ষা করে কারণ বইপোকার পাঠাগার বইপ্রেমী বইপোকা পাঠকের-পাঠিকার, আবার হঠাৎ এসে পড়া নতুন অনুরাগী আগুন্তুকের। এভাবেই এগিয়ে যায় নাটকটির কাহিনী।

নাটকির বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন-ইকবাল হাফিজ, তানিশা, ইসরাত, নদিয়া, ইনিশা, নাদিয়া, ইশাল, হামিম, অপু, অন্যা, সোহা, অন্তি প্রমুখ। নাটকটির মঞ্চ ও আলোক পরিকল্পনায়-আবু আজাদ, আবহসঙ্গীত পরিকল্পনায়-এস এম অঙ্গন, পোষাক পরিকল্পনায় জান্নাতুল ফেরদাউস চায়না, কোরিওগ্রাফি-ফারজানা নাসরিন লিজা, পোস্টার ডিজাইন-আইনুল হক মুন্না, রূপসজ্জায়-কামাল হোসেন বুকুল ও পপি জামান।

উদ্বোধনী মঞ্চায়নের আনুষ্ঠানিকতায় উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত অভিনেতা ও নির্দেশক আতাউর রহমান ও মহাকাল নাট্য সম্প্রদায়ের সভাপতি অভিনেতা ও সংগঠক মীর জাহিদ হাসান।

সান নিউজ/আরআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা