বিনোদন

নারী দিবসে কোয়েলের বার্তা

বিনোদন ডেস্ক: আন্তর্জাতিকভাবে ৮ মার্চ পালিত হচ্ছে নারী দিবস। এদিনটাকে স্মরণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কোয়েল মল্লিক একটি পোস্ট দিয়েছেন।

তবে কোয়েলের পোস্টটা একটু ব্যতিক্রমই মনে হলো ভক্তদের কাছে। ছবিতে তাকে এমব্রয়ডারি করা বিশেষ ধরণের ঘাগরা পোশাকে দেখা যাচ্ছে। যা তার সৌন্দর্যকে আরও প্রস্ফুটিত করেছে। বলা যায় ভক্তরা ছবি দেখে প্রশংসায় ভাসাচ্ছেন অভিনেত্রীকে।

কিন্তু কোয়েলের ওই পোস্টের ক্যাপশনটাই একটু বেশি ভাবিয়ে তুলেছে ভক্তদেরকে। ক্যাপশনে তিনি বেশিকিছু লেখেননি। শুধু লেখেন- ‌'প্রত্যেকটা দিনই নারী দিবস'। অর্থাৎ তার কাছে প্রত্যেক দিন নারীদিবস।

Every day is Women's Day!!!! ????

Posted by Koel Mallick on Sunday, March 7, 2021

কোয়েলের এই ক্যাপশনটি আক্ষরিক অর্থেই সত্যি। একজন নারী সমাজের বিভিন্ন ভূমিকা পালন করে সমাজকে ক্রমশ অগ্রগতির দিকে নিয়ে যান। নারীর ভূমিকা জগত সংসারে প্রতিদিন রয়েছে। কখনও কন্যারূপে, কখনও স্ত্রী রূপে, কখনও মা রূপে, কখনও বোন রূপে, কখনও বন্ধু রূপে। এই কারণে নারীদের জন্য প্রতিদিনই তাদের দিন। আলাদা করে ভাববারইবা কি দরকার?

গত বছর ৫ মে একমাত্র ছেলে কবীরের জন্ম দিয়েছেন কোয়েল মল্লিক। কিন্তু তার পরেই করোনায় আক্রান্ত হয়েছিলেন কোয়েলসহ পুরো পরিবার। পরে অবশ্য সবাই সুস্থ হন।

গত বছর দুর্গাপুজোর সময় কোয়েল অভিনীত থ্রিলার ফিল্ম ‘রক্তরহস্য’ মুক্তি পেয়েছিল প্রেক্ষাগৃহে। এটি ছিলো তার সর্বশেষ অভিনীত ছবি। অন্তঃসত্ত্বা হওয়ার প্রথম দিনেই এই ছবির শ্যুটিং শেষ করেছিলেন কোয়েল।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা