বিনোদন
ভ্যাকসিনে ভিআইপি সুবিধা

পদ হারালেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক : করোনাভাইরাসের ভ্যাকসিন নিতে ভিআইপি এবং সরকার-ঘনিষ্ঠরা বিশেষ সুবিধা পাওয়ায় পদত্যাগে বাধ্য হলেন আর্জেন্টিনার স্বাস্থ্যমন্ত্রী জিনস গঞ্জালেজ গার্সিয়া। বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হওয়ায় প্রেসিডেন্টের নির্দেশে গত শুক্রবার পদত্যাগ করেছেন তিনি। খবর রয়টার্সের।

পদত্যাগের পর এক টুইটে গার্সিয়া দাবি করেছেন, তিনি দূরে থাকাকালীন তার কার্যালয়ের ‘অনিচ্ছাকৃত বিভ্রান্তি’র কারণে কিছু লোক সঠিক প্রক্রিয়া পাশ কাটিয়ে ভ্যাকসিন নিতে পেরেছেন।

আর্জেন্টাইন সরকার সংশ্লিষ্ট দু’টি সূত্র এর আগে জানিয়েছিল, দেশটিতে সঠিক প্রক্রিয়া অনুসরণ না করেই অন্তত ১০ জন ভ্যাকসিন পেয়েছেন বলে অভিযোগ রয়েছে। এদের মধ্যে একজন দাবি করেছেন, তিনি সরাসরি স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলেই ভ্যাকসিন পেয়েছেন।

এই খবর ছড়িয়ে পড়ার পর ব্যাপক সমালোচনা শুরু হয় দেশটিতে, যার কারণে আর্জেন্টাইন প্রেসিডেন্ট আলবার্তো ফার্নান্দেজ গার্সিয়াকে পদত্যাগ করতে বলেন বলে জানা গেছে।

লাতিন আমেরিকার এ অঞ্চলটিতে এমনিতেই ভ্যাকসিনের ঘাটতি রয়েছে। তার মধ্যে ভ্যাকসিন নিয়ে ব্যাপক দুর্নীতি বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে।

চলতি মাসের শুরুর দিকে এ অঞ্চলেরই আরেক দেশ পেরুর স্বাস্থ্যমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ভ্যাকসিন কেলেঙ্কারিতে পদত্যাগ করেছেন। সেখানকার সাবেক প্রেসিডেন্টের বিরুদ্ধে ভ্যাকসিন নেওয়ায় দুর্নীতির অভিযোগে রীতিমতো তদন্ত চলছে।

গত ডিসেম্বর থেকে রাশিয়ার স্পুটনিক ফাইভ ভ্যাকসিন ব্যবহার করছে আর্জেন্টিনা। তবে ভ্যাকসিনের সরবরাহ যেমনটা আশা করা হয়েছিল তার ধারেকাছেও যেতে পারেনি দেশটি। প্রথম ধাপে অগ্রাধিকার ভিত্তিতে স্বাস্থ্যসেবা কর্মীদের ভ্যাকসিন দিচ্ছে আর্জেন্টিনা। চলতি সপ্তাহ থেকে ৭০ বছরের বেশি বয়সী কিছু ব্যক্তিকেও ভ্যাকসিন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।

তবে সরকারি নীতি না মেনে অনেকেই ব্যক্তিগত যোগাযোগ ব্যবহার করে ভ্যাকসিন নিচ্ছেন বলে অভিযোগ উঠেছে।

আর্জেন্টিনার সুপরিচিত সাংবাদিক হোরাসিও ভার্বিটস্কি স্থানীয় একটি রেডিওকে বলেছিলেন, ‘আমি আমার পুরোনো বন্ধু জিনস গঞ্জালেস গার্সিয়াকে ফোন করলে তিনি আমাকে পোসাদাস হাসপাতালে যেতে বলেন।’ সেখানেই ভ্যাকসিন নিয়েছেন বলে জানিয়েছেন এ ব্যক্তি।

গত বুধবার পর্যন্ত আর্জেন্টিনার প্রায় আড়াই লাখ মানুষ করোনা ভ্যাকসিনের দু’টি করে ডোজ পেয়েছেন। প্রায় সাড়ে চার কোটি জনসংখ্যার দেশটিতে এপর্যন্ত ২০ লাখের বেশি মানুষ এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ৫১ হাজারের বেশি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা