বিনোদন

মুখ খুললেন সালমা হায়েক

সান নিউজ ডেস্ক : জনপ্রিয় হলিউড অভিনেত্রী সালমা হায়েক নিয়মিতভাবেই সংবাদ শিরোনাম হয়ে থাকেন। সুন্দর চেহারা আর আকর্ষণীয় ফিগারের অধিকারী মেক্সিকান-লেবানিজ নায়িকা যা করেন তাই লুফে নেন বিশ্বজুড়ে তার কোটি কোটি ভক্তরা।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেটিং প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন তিনি। সালমা হায়েকের সবচেয়ে আলোচিত কাজ ফ্রিদা মুভিতে মেক্সিকান চিত্রশিল্পী ফ্রিদা কাহলোর ভূমিকায় অভিনয় করা হলেও বাংলাদেশে তিনি ডেসপেরাডো মুভি দিয়ে লাখো তরুণের হৃদয় জয় করেছেন।

এবার সেই ডেসপেরাডো মুভিতে জনপ্রিয় নায়ক এন্টনিও ভ্যান্ডারেসের বিপরীতে বহুল আলোচিত যৌন দৃশ্যে অভিনয় করা নিয়ে মুখ খুলেছেন সালমা হায়েক। জনপ্রিয় সাপ্তাহিক পডকাস্ট আর্মচেয়ার এক্সপার্টে সালমা হায়েক বলেন, মুভিতে চুক্তিবদ্ধ হবার সময় আমি জানতান না তাতে যৌন দৃশ্য রয়েছে। মুভির কাজ শুরু হওয়ার পরই আমি সেটা জানতে পারি।

ছবির পরিচালক রদ্রিগেজ আমার ভাইয়ের মতো আর তার (তখনকার) স্ত্রী এলিজাবেথও আমার বেস্ট ফ্রেন্ড ছিল। বলা হয়, ওই দৃশ্যের শুটিংয়ের সময় শুধু আমরা ৪ জনই সেটে থাকবো।

স্মৃতিচারণ করে তিনি বলেন, 'যখন আমরা শুটিং শুরু করতে যাচ্ছিলাম, তখন আমি কাঁদতে শুরু করি। আমি জানি না যে আমি কি এটা করতে পারবো! আমার ভয় করছে! যেসব কারণে ভয় পেয়েছিলাম তার মধ্যে অন্যতম হল ভ্যান্ডারেস।

সে ছিল নিপাট ভদ্রলোক এবং খুব ভালো এবং আমরা এখনও খুব কাছের বন্ধু। কিন্তু সে খুব ফ্রি ছিল। এটি আমাকে ভয় পাইয়ে দেয় যে তার জন্য এসব করা কোন ব্যাপারই না। আমি কাঁদতে শুরু করেছিলাম এবং তার ভাবখানা ছিল 'ওহ গড! তোমার কারণে আমার খুব খারাপ লাগছে। আমি এতটাই বিব্রত হয়েছিলাম যে আমি কাঁদছিলাম।'

সালমা হায়েক বলতে থাকেন, 'আমি তোয়ালেটা ছাড়তে দিচ্ছিলাম না। জানতাম, তারা আমাকে হাসানোর চেষ্টা করবে। আমি দুই সেকেন্ডের জন্য তোয়ালে খুলবো এবং আবার কান্নাকাটি শুরু করবো, এমন একটা অবস্থা। যাই হোক, আমরা কাজটা করি। শেষে আমরা ওই মুহুর্তে যা করা সম্ভব তার সেরাটাই করেছি।

আসলে আপনি যখন নিজের মধ্যে থাকেন না, তখন আপনি এটা করতে পারেন। কিন্তু আমি আমার বাবা এবং ভাইয়ের কথা চিন্তা করছিলাম, তারা কি এটা দেখতে পাবে? তাদের কি লোকে টিজ করবে? ছেলেদের ক্ষেত্রে তা হয় না। বাবারা হয়তো বলেন, হ্যাঁ! এই যে, ও আমার ছেলে!'

বাবা এবং ভাইকে নিয়ে ছবিটি দেখতে যাবার কথা স্মরণ করে সালমা হায়েক বলেন, তারা ওই দৃশ্যটির সময় থিয়েটার থেকে বেরিয়ে যায় এবং সেটা শেষ হয়ে গেলে আবার ফিরে আসে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা