বিনোদন

শাকিবকে অসহায়দের সাহায্যের আহ্বান ওমর সানীর

বিনোদন ডেস্ক:

করোনা ইস্যুতে সম্প্রতি এক ফেসবুক লাইভে এসে চিত্রনায়ক শাকিব খানকে অসহায়দের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন ওমর সানী। তিনি বলেছেন, 'আমি বুঝতেছি না আমাদের শাকিব স্তব্ধ কেন। শাকিব তুই চুপ কেন? আল্লাহ তোর সামর্থ দিয়েছে। আল্লাহ আমাদেরও দিয়েছে কিন্তু ইনকাম সোর্স আমাদেরে চেয়ে তোর চার ডবল না, বিশ ডবল বেশি।'

অঘোষিত লকডাউনে বাংলাদেশের খেটে খাওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়ছেন। দেশের এমন ক্রান্তিকালে অনেক বিত্তবানরা এগিয়ে এসেছেন। এরিমধ্যে অনেক শোবিজ তারকারাও নিজেদের জায়গা থেকে সাধারণ জনগণকে সচেতন করছেন। আবার অনেকেই রাস্তায় নেমে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছেন।

ওমর সানী ফেসবুক লাইভে বলেন, 'পেছনে ফিরে যাওয়ার আর সময় নাই। ইতালিয়ানরা সভ্য জাতি অথচ দেখেন। যুক্তরাষ্ট্র তাসের ঘরের মতো পড়ে যাচ্ছে। আমি চলচ্চিত্রের কথা বলবো। আমি অনন্ত জলিল সাহেবকে সাংঘাতিকভাবে ধন্যবাদ দিব যে উনি এগিয়ে এসেছেন। আল্লাহ সামর্থ দিয়েছে এগিয়ে আসছে। আমার ফ্যান ক্লাব, ওমর সানী ফ্যান ক্লাব- সভাপতি হচ্ছে আজিজ, সেক্রেটারি হচ্ছে কিরণ। আমি এতো জনের নাম বলে শেষ করতে পারবো না। সবার নাম বলতে হলে ২০ মিনিট লাগবে। বিশাল ফ্যান ক্লাব আমার।'

এক সময়ের জনপ্রিয় এই নায়ক বলেন, 'যদিও আমি এখন নাম্বার ওয়ানে নাই। কিন্তু ক্লাবটা কিন্তু নাম্বার ওয়ানে আছে। সেখান থেকে আমাকে প্রস্তাব দিয়েছিল- যে ওমর সানী ভাই আমরা ফিল্মে কিছু দিব কি না, ধরেন চাল ডাল একটা প্যাকেজ। আমি বললাম নো, ফিল্মে এখন লাগবে না। আফসারী ভাই একটা কথা বলেছিলেন, ফিল্মে হিরোও-হিরোইন লাগে, ডিরেক্টর লাগে, প্রোডাকশন বয় লাগে, সব শ্রেণী লাগে। এখন সেই শ্রেণীটা কিন্তু বড় অসহায় অবস্থায় আছে।'

সানী বলেন, 'মিষ্টি জান্নাত করেছে, সাইমন এগিয়ে এসেছে। কংগ্রাচুলেশন সাইমন। আমার ফ্যান ক্লাব থেকে করছে, মৌসুমীর ফ্যান ক্লাব থেকে করছে। আমি একটা কথা বলি, এক হাতে দান করলে আরেক হাত যেন দেখতে না পায়। আমি মনে করি দেশের এমন পরিস্থিতিতে শাকিবের এগিয়ে আসা উচিৎ।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা