বিনোদন
চলচ্চিত্র প্রেমীদের জন্য সুখবর

শুরু হচ্ছে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১

হাসনাত শাহীন : সারাবিশ্বের সঙ্গে বাংলাদেশও ২০২০ এর করোনার বিষে জর্জরিত। তারই ধারাবাহিকতা এখনও বর্তমান। সারা বিশ্বেই চলছে করোনা থেকে মুক্তি পাবার উপায়ের জোর সন্ধান। আসছে সুখবরও। এরই মধ্যে দেশের চলচ্চিত্র প্রেমীদের জন্য দারুণ এক সুখবর নিয়ে আসছে রেইনবো চলচ্চিত্র সংসদ। যাদের আয়োজনে এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব-২০২১’।

মুজিব শতবর্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি উৎসর্গ করে ৯ দিন ব্যাপী এই উৎসবের পর্দা উঠবে আগামী ১৬ জানুয়ারি থেকে। এবারের এ উৎসবের স্লোগান ‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’।

এবারেরর উৎসবে মোট ৭৩টি দেশের ২২৬টি চলচ্চিত্র প্রদর্শিত হবে। রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন, জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল ও প্রধান মিলনায়তন, শিল্পকলা একাডেমির চিত্রশালা ও নৃত্যশালা মিলনায়তন এবং শিল্পকলার নন্দন মঞ্চে চলচ্চিত্রগুলো প্রদর্শিত হবে।

উৎসবের অংশ হিসেবে আগামী ১৭-১৮ জানুয়ারি তারিখে চলচ্চিত্রে নারীর ভূমিকা বিষয়ক ‘সপ্তম ঢাকা আন্তর্জাতিক উইমেন ফিল্ম মেকারস্ কনফারেন্স’ অনুষ্ঠিত হবে। শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে এই কনফারেন্সটি প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চলবে। এছাড়া আগামী ১৯ জানুয়ারি দিনব্যাপী একই ভেন্যুতে আয়োজন করা হয়েছে দেশীয় চলচ্চিত্রের সঙ্গে আন্তর্জাতিক চলচ্চিত্রকারদের ভাবনার মিথস্ক্রিয়ামূলক অনুষ্ঠান ‘ওয়েস্ট মিটস ইস্ট’। সত্যজিৎ রায়ের জন্মশতবর্ষ উপলক্ষে একটি বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে ২০ জানুয়ারি বিকেল ৪টায়। এই সেমিনারে আসাদুজ্জামান নূর এমপি, বিচারপতি রিফাত আহমেদ, আন্তর্জাতিক খ্যাতিমান অভিনেত্রী শর্মীলা ঠাকুর, ধৃতমান চ্যাটার্জীসহ আনেক আলোচিত ব্যক্তিত্ব অংশগ্রহণ করবেন।

উৎসব সম্পর্কে কথা হয় উৎসবের গণমাধ্যম সমন্বয়ক- রুহুল রবিন খানের সঙ্গে। তিনি সাননিউজকে বলেন, বিগত ২৯ বছর ধরে রেইনবো চলচ্চিত্র সংসদ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করে আসছে। ঊনবিংশ ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এশিয়ান ফিল্ম প্রতিযোগিতা বিভাগ, রেট্রোস্পেকটিভ বিভাগ, বাংলাদেশ প্যানারোমা, সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড, চিল্ড্রেন ফিল্মস্, স্পিরিচুয়াল ফিল্মস, শর্ট অ্যান্ড ইন্ডিপেনডেন্ট ফিল্ম এবং উইমেন্স ফিল্ম মেকার বিভাগ। তবে উৎসবে এবারই প্রথম সংযুক্ত হচ্ছে 'লিজেন্ডারি লিডারস হু চেঞ্জ দি ওয়ার্ল্ড' এবং 'ট্রিবিউট' নামে আরো দু'টি নতুন বিভাগ, যা এবারের উৎসবকে আরও উচ্চতর মাত্রা দেবে বলে আমরা বিশ্বাস করি।

রুহুল রবিন খান সাননিউজকে আরও জানান, এই বৃহৎ উৎসবের আঙ্গিক-বিশালতা ও আয়োজন দেশবাসীর সামনে তুলে ধরতে আগামী ১৪ জানুয়ারি, বৃহস্পতিবার দুপুর ১২টায় ঢাকা ক্লাবের সুইমিং পুলের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। সংবাদ সম্মেলনে ঊনবিংশ আয়োজনের সার্বিক দিক গণমাধ্যমের সামনে তুলে ধরা হবে।

সান নিউজ/এইচএস/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা