বিনোদন
আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

প্রথম বাংলাদেশি বিচারক রুবাইয়াত

বিনোদন ডেস্ক : বাংলাদেশি নির্মাতা, চিত্রনাট্যকার ও প্রযোজক রুবাইয়াত হোসেন ৫১তম আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়াতে বিচারক হিসেবে থাকবেন। ১৬ থেকে ২৪ জানুয়ারি গোয়ায় অনুষ্ঠিত হবে এই উৎসব।

‘মেহেরজান’, ‘আন্ডার কনস্ট্রাকশন’ ও ‘মেড ইন বাংলাদেশ’ খ্যাত রুবাইয়াত প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নেবেন এই উৎসবে। উৎসব কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে। সারা বিশ্ব থেকে ২২৪টি চলচ্চিত্র নিয়ে চলবে এই উৎসব।

এই বিচারক প্যানেলের সভাপতিত্ব করবেন আর্জেন্টাইন পরিচালক পাবলো সিজার। ‘ইকুইনস্ক’, ‘দ্য গার্ডেন অব দ্য রোজেস’, ‘দ্য গার্ডেন অব দ্য পারফিউমস’, ‘লস ডিওসেস দে আগুয়া’ ও ‘আফ্রোডাইট’ ছবির মতো আন্তর্জাতিকভাবে স্বীকৃত ছবির নির্মাতা তিনি।

রুবাইয়াত হোসেন ছাড়া বিচারক হিসেবে আরো থাকবেন শ্রীলঙ্কার প্রসন্ন ভিথাঞ্জে, অস্ট্রিয়ার আবু বকর শাওকি ও ভারতের প্রিয়দর্শন। শ্রীলঙ্কান সিনেমার তৃতীয় প্রজন্মের নির্মাতাদের মধ্যে উল্লেখযোগ্য প্রসন্ন। ‘ডেথ অন আ ফুল মুন ডে’, ‘আগস্ট সান’, ‘ফ্লাওয়ার্স অব দ্য স্কাই’, ‘উইথ ইউ, উইদাউট ইউ’ ছবিগুলো জাতীয় আর আন্তর্জাতিক পুরস্কারপ্রাপ্ত। ইরানিয়ান-অস্ট্রিয়ান লেখক ও পরিচালক আবু বকর শাওকি পেশায় লেখক ও পরিচালক।

২০১৮ সালে তার পরিচালিত প্রথম ফিচার ফিল্ম ‘জাজমেন্ট ডে’ কান চলচ্চিত্র উৎসবে নির্বাচিত হয়। ভারতীয় নির্মাতা প্রিয়দর্শন তিন দশকের বেশি সময় ধরে মালয়ালম, হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় ৯৫টির বেশি চলচ্চিত্র পরিচালনা করেছেন।

বাংলাদেশি নির্মাতা রুবাইয়াত হোসেনের তৃতীয় চলচ্চিত্র ‘মেড ইন বাংলাদেশ’ এরই মধ্যে ফ্রান্স, পর্তুগাল আর ডেনমার্কে ৭০টির অধিক সিনেমা হলে মুক্তি পেয়েছে। কানাডা আর অস্ট্রেলিয়ায় প্রদর্শনী হয়েছে ছবিটির। ছবিটি কুড়িয়েছে নানা পুরস্কার।

চীন, জাপান ও পোল্যান্ডে ছবিটি মুক্তির কাজ চলছে। বাংলাদেশের সিনেমা হলে ছবিটি মুক্তি দেয়ার কাজ চলছে। নির্মাতা জানিয়েছেন, সেন্সর সার্টিফিকেটের জন্য আবেদন করার প্রক্রিয়া শুরু হয়েছিল। কিন্তু করোনা শুরু হয়ে গেলে আপাতত সবকিছু থেমে আছে।

ছবির মূল চরিত্রে অভিনয় করেছেন রিকিতা নন্দিনী, দীপান্বিতা মার্টিন, মায়াবি মায়া, নভেরা রহমান ও পারভিন পারু। আরো আছেন মুস্তাফা মনোয়ার, শতাব্দী ওয়াদুদ, জয়রাজ, মোমেনা চৌধুরী, ওয়াহিদা মল্লিক জলি ও সামিনা লুৎফা। দুটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মিতা চৌধুরী ও ভারতের শাহানা গোস্বামী।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা