বিনোদন

অপু বিশ্বাস এবার প্রযোজনায়

বিনোদন প্রতিবেদক : এবার প্রযোজনায় নামলেন ঢালিউড কুইনখ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। ইতোমধ্যেই ছেলের নামে একটা প্রযোজনা প্রতিষ্ঠানও করেছেন তিনি। অপু বিশ্বাসের প্রযোজনা প্রতিষ্ঠানের নাম ‘অপু-জয় প্রোডাকশন হাউজ’। ২০২১ সালে এই প্রযোজনা প্রতিষ্ঠানের বিশ্বমানের সিনেমা নির্মাণ হবে বলে আশ্বাস দিয়েছেন অপু বিশ্বাস।

এরইমাঝে বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্যপদ নিয়েছেন তিনি। বুধবার (৩০ ডিসেম্বর) প্রযোজক হিসেবে অপু বিশ্বাসের সদস্যপদ দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন সমিতির সভাপতি শামসুল আলম।

শামসুল আলম জানান, কয়েকদিন আগে অপু বিশ্বাস প্রযোজক ও পরিবেশক সমিতির সদস্য হওয়ার আবেদন করেন। আজ সমিতির বর্তমান কমিটির সিন্ধান্তে অপু বিশ্বাসকে সদস্যপদ দেয়া হয়েছে। অপু বিশ্বাস আজ থেকে প্রযোজক ও পরিবেশক সমিতির একজন সদস্য।

এদিকে বিষয়টি নিয়ে অপু বিশ্বাসের সাথে যোগাযোগ করা হলে তিনিও নিশ্চিত করেছেন। অপু জানিয়েছেন- বছর শেষে প্রযোজক সমিতির সদস্য হয়েছি। শিগিরই নতুন সুখবর দেবো। নতুন বছরে আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নতুন ছবি নির্মাণ করবো।

এদিকে বিরতি ভেঙে সম্প্রতি 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ২' ও প্রিয় কমলা' শিরোনামের দুটি ছবির শুটিং শেষ করেছেন। দুটি ছবিই মুক্তির অপেক্ষায় রয়েছে। অন্যদিকে শুটিং শেষের পথে সরকারি অনুদান পাওয়া ছবি ছায়াবৃ্ক্ষের।

সান নিউজ/এস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা