বিনোদন

বিয়ে বাতিল করলেন তামান্না

বিনোদন ডেস্ক : তেলেগু ইন্ডাস্ট্রিতে বড় ক্যারিয়ারের জন্য নিজের বিয়ের পরিকল্পনাই বাদ দিয়েছেন নায়িকা তামান্না ভাটিয়া। ৩০ বছর বয়সী এই অভিনেত্রী বর্তমানে গোপীচন্দের ‘সতিমারর’ এবং সত্যদেবের ‘গুরুথুণ্ড সীঠাকালাম’ ছবিতে অভিনয় করছেন।

এই দুটি সিনেমা ছাড়াও, তিনি ‘অন্ধধুন’ এর তেলেগু রিমেকের শুটিং শুরু করবেন, যেখানে নিতিন পুরুষ মুখ্য চরিত্রে অভিনয় করছেন। এছাড়া ব্লকবাস্টার ‘এফ টু’ এর সিক্যুয়েল ‘এফ থ্রি’ তে ভেঙ্কটেশের সঙ্গে জুটি বাঁধবেন তামান্না। ছবিটি সামনের মাসে শুরু হবে।

এছাড়াও পরিচালক তানিকেল্লা ভরণীর নতুন সিনেমায় অন্যতম নারী চরিত্রে অভিনয় করবেন, যেখানে নায়ক চরিত্রে আছেন কে রাঘবেন্দ্র রাও।

এত কাজে ব্যস্ত হওয়ায় এবার ক্যারিয়ারকে এগিয়ে যাওয়ার জন্য তামান্না তার বিয়ের পরিকল্পনা স্থগিত করেছিলেন বলে জানা গেছে। তিনি জীবনে ‘থিতু’ হতে চেয়েছিলেন। তিনি সম্প্রতি মুম্বাইয়ের একটি বিলাসবহুল ফ্ল্যাটও কিনেছিলেন। তবে তিনি এখন এই ধরনের পরিকল্পনা বাদ দিয়েছেন বলে জানিয়েছেন।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা