বিনোদন

বিগবস প্রতারণায় সর্বশান্ত রাখি

বিনোদন ডেস্ক : বিগবস ১৪-য় সম্প্রতি এসেছেন নতুন ১৪ জন চ্যালেঞ্জার। আর এই নতুন চ্যালেঞ্জারদের মধ্যে রয়েছেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। রাখি মানেই বিতর্কের প্রসঙ্গ উঠে আসে। তিনি যাই করেন বা বলেন তা বিতর্কের মধ্যেই পড়ে। তবুও বার বার বিস্ফোরক মন্তব্য করাই তার স্বভাব।

তবে ফের বিগবসে আসার পিছনে একটি বিশেষ কারণ রয়েছে বলে জানিয়েছেন রাখি। আর্থিক দিক থেকে তিনি সর্বশান্ত হয়ে গিয়েছিলেন। আর তাই এই শো করছেন তিনি।

খুব কাছেরই একজন নাকি তাকে প্রতারণা করে সমস্ত টাকা ও সম্পত্তি নিয়ে চলে গিয়েছেন। এছাড়াও একটা সময়ে কতটা অবসাদের মধ্যে ছিলেন তা-ও বলেছেন রাখি। সেই সময় সালমান খানের ভাই তাকে সাহায্য করেছিলেন। রাখি বলছেন, খুব স্পষ্ট কথায় আমার এখন টাকার দরকার আর বলিউডে ফেরার একটা দ্বিতীয় সুযোগ আমার চাই।

আমি এই ট্রফি জিততে চাই আর আমি এই শো সবসময়েই জিততে চেয়েছি। কিন্তু সেটা আমার ক্যারিয়ারে কখনও হয়নি। কিন্তু এবার আমি বিগবস ১৪ জিততে চাই। বিগবসের পুরস্কার অনেক বড় অঙ্কে দেওয়া হয়- ৫০ লক্ষ টাকা। আমার টাকার দরকার। তাই আমি ক্যাশ প্রাইজ জিততে চাই। তিনি আরও বলছেন, লোকে ভাবতে পারে কেন হঠাৎ আমার এত টাকার দরকার। আমি তাদের বলতে চাই আমার ব্যক্তিগত জীবনে আমি প্রতারিত হয়েছি।

আমি সেই টাকা ফেরতও পাব না কারণ সেই মানুষটাই আর বেঁচে নেই যে আমায় প্রতারণা করেছিল। আমি এখন অসহায়। সেই মানুষটা আমার সব নিয়ে নিয়েছে। আমার এখন টাকা চাই আর তাই আমি এই প্রস্তাব গ্রহণ করেছি। আমি শো জিততে চাই। জানি সহজ নয়। কট্টর লড়াই হবে।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা