বিনোদন

২০০ কোটিতে শাহরুখের হলেন দীপিকা

বিনোদন ডেস্ক : অবশেষে ২ বছরের বিরতি শেষ করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। শিগগিরই সিদ্ধার্থ আনন্দের ‘পাঠান’ সিনেমার শুটিং সেটে দেখা যাবে এই বলিউড সুপারস্টারকে। সিনেমাটিতে তার সঙ্গে আরও থাকছেন বলিউডের দুই তারকা দীপিকা পাডুকোন এবং জন আব্রাহাম।

ভারতের একটি শীর্ষস্থানীয় নিউজ পোর্টাল তাদের এক প্রতিবেদনে প্রকাশ করেছে, সিনেমাটির জন্য বিশাল অঙ্কের পারিশ্রমিক পেতে যাচ্ছেন দীপিকা। তাকে ১৫ কোটি রুপি দেয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান যশরাজ ফিল্মস। সিনেমাটির একটি সুত্র জানিয়েছে, বর্তমান সময়ে আলিয়া ভাটের সঙ্গে সবচেয়ে বেশি পারিশ্রমিক নেন দীপিকাও। সিনেমাটির জন্য শুরু থেকেই নির্মাতাদের পছন্দের তালিকায় প্রথমেই ছিলেন দীপিকা। তাই তাকেই নেয়া হচ্ছে।

এ সিনেমার জন্য জন আব্রাহামও বেশ মোটা অঙ্কের পারিশ্রমিক পেতে যাচ্ছেন। সব মিলিয়ে ধরা হচ্ছে সিনেমাটির নির্মাণ ব্যায় ২০০ কোটি রুপি ছাড়িয়ে যাবে।প্রসঙ্গত, ‘পাঠান’ সিনেমার শুটিং কাজ শুরু হচ্ছে চলতি মাসেই। সিনেমাটির জন্য প্রথম থেকেই পাওয়া যাবে শাহরুখকে। তবে শুরুতে থাকছেন না দীপিকা এবং জন আব্রাহাম। সিনেমাটিতে এই তিনজনের বাইরেও চমক হিসেবে দেখা যাবে বলিউড ভাইজান সালমান খানকে। একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দর্শক মাতাবেন তিনি।

সান নিউজ/পিডিকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আধুনিক কৃষি প্রযুক্তিতে পঞ্চগড়ে মালচিং পদ্ধতিতে সবজি চাষে বিপ্লব

​আধুনিক কৃষি প্রযুক্তির ছোঁয়ায় পঞ্চগড়ে দিন দিন জনপ...

মুন্সীগঞ্জে নকশা না মেনে চারতলা ভবন নির্মাণের অভিযোগ

মুন্সীগঞ্জ পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুরে নির...

বোয়ালমারীতে ভ্রাম্যমান আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত বাজারে ভ্রাম্...

ভাঙনের মুখে চেঙ্গী নদীর তীর; বহু পরিবারে আতঙ্ক

খাগড়াছড়ির পানছড়ি উপজেলার ওপর দিয়ে প্রবাহিত চেঙ্গী...

বিস্ফোরক আইনের মামলায় ছাত্রলীগনেতা মীম গ্রেপ্তার

ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ ঘো...

আদালতের নিষেধাজ্ঞার পরও সীমানাপ্রাচীর নির্মাণের অভিযোগ

ঝালকাঠি সদর উপজেলার আইহর এলাকায় আদালতের নিষেধাজ্ঞা...

সুপারি পাড়া নিয়ে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত

ভোলার লালমোহনে সুপারি পাড়াকে কেন্দ্র করে দুই ভাইয...

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ

নিষিদ্ধ ছাত্রলীগের নৈরাজ্যের বিরুদ্ধে লক্ষ্মীপুরে...

চল্লিশ বছর ধরে নরসুন্দরের কাজে সংসার চালাচ্ছেন বিমল

কেঁচি, ক্ষুর আর চিরুনি এই তিনটি উপকরণই তাঁর জীবনের...

৩১ যানবাহনকে গুঁড়িয়ে দেওয়ার পর আহত অর্ধশতাধিক

দক্ষিণ কোরিয়ার জনবহুল বুন্দাং অঞ্চলে গণপরিবহনের একটি বাস হঠাৎ চরম মাত্রায় দি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা